Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাইফার তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্রের তাণ্ডব

Bangla FMbyBangla FM
১০:৪৩ am ১৫, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে উত্তর ইসরায়েলের হাইফা শহরে তেল শোধনাগারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার রাতভর ইরান থেকে ছোড়া অন্তত ৮০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রায় ৪০টি সরাসরি হাইফায় আঘাত হানে। এসব হামলায় হাইফার প্রধান তেল শোধনাগার এবং সংশ্লিষ্ট পাইপলাইন ও ট্রান্সমিশন লাইনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শোধনাগার পরিচালনাকারী সংস্থা ‘বাজান’ জানায়, প্রধান শোধনাগারগুলো এখনো চালু থাকলেও কিছু সহায়ক সুবিধা সতর্কতামূলকভাবে বন্ধ রাখা হয়েছে এবং পুরো ব্যবস্থার ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র হাইফার নিকটবর্তী তামরা শহরের একটি বাড়িতে সরাসরি আঘাত হানে, যার ফলে চারজন বেসামরিক নাগরিক নিহত হন। তবে এসব হামলার ফলে হাইফা অঞ্চলের পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এর আগে ইসরায়েল প্রথমে শুক্রবার ভোরে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে একযোগে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের আবাসস্থল। এসব হামলায় শতাধিক সামরিক ও বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

এই পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় ইরানও দ্বিতীয় রাতের মতো ইসরায়েলের তেল আবিব, হাইফা, ও দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন, এই সংঘাত এখন কেবল আঞ্চলিক উত্তেজনাই নয়, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, যার প্রভাব পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্ব অর্থনীতিতে।

Tags: হাইফায় তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্রের তাণ্ডব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম