Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভাওয়াইয়া গানের কিংবদন্তি শিল্পী ও গীতিকার মহেশ চন্দ্র রায়ের ১০৬ তম জন্মবার্ষিকী পালিত 

Bangla FMbyBangla FM
১০:৫৫ am ০২, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত ভাওয়াইয়া গানের গীতিকার, সুরকার ও শিল্পী প্রয়াত মহেশ চন্দ্র রায়ের ১০৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আলোচনা সভা ও ভাওয়াইয়া গানের আসর আয়োজন করা হয়। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বালাপাড়ায় সুরধ্বনি সংগীত নিকেতনের পরিচালক, সুরকার, সঙ্গীতশিল্পী বিনয় কুমার রাজবংশী এবং কৃষ্ণ কমল রায় ওই অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলার বারুণীডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রজিৎ রায় মিরু এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা ছায়ানটের শিক্ষক, শিল্পী ও গবেষক মো. এরফান হোসেন, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক এম ওমর ফারুক ও ভাওয়াইয়া প্রেমী আশরাফুজ্জামান বাবু।

এতে সভাপতিত্ব করেন লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা। তাপস রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন, সুরধ্বনি সংগীত নিকেতনের পরিচালক সুরকার ও সঙ্গীত শিল্পী বিনয় কুমার রাজবংশী। আলোচনায় অংশ নেন প্রয়াত শিল্পী মহেশ চন্দ্র রায়ের পুত্র শিশির কুমার রায় মানিক। সভায় বক্তারা প্রয়াত শিল্পী মহেশ চন্দ্র রায়ের সঙ্গীত জীবনী এবং তাঁর লেখা ভাওয়াইয়া সঙ্গীত নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এর আগে ভাওয়াইয়া গানের আসরের শুরুতেই প্রয়াত শিল্পী মহেশ চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে শিল্পীর লেখা ভাওয়াইয়া সঙ্গীত পরিবেশন করেন ঢাকা ছায়ানটের শিক্ষক, শিল্পী ও গবেষক মো. এরফান হোসেন, সঙ্গীতশিল্পী বিনয় কুমার রাজবংশী, প্রয়াত শিল্পী মহেশ চন্দ্র রায়ের ছেলে শিশির কুমার রায় মানিক, নাতি কৃষ্ণ কমল রায়, ভাওয়াইয়া শিল্পী বিথী জামান, লোক সঙ্গীত শিল্পী আমেনা খাতুন, সুরধ্বনি সংগীত নিকেতনের শিক্ষার্থী প্রান্ত রায় ও ইমাম হোসেন সবুজ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অন্তঃসত্ত্বা মায়েদের অপ্রয়োজনীয় সিজার এড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
  • রাঙ্গামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও
  • নিম্নচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫
  • জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম