Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও এবার চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দল পাকিস্তান। 

Bangla FMbyBangla FM
১:০৯ am ০২, ফেব্রুয়ারী ২০২৫
in খেলাধুলা
A A
0

আসরের কিছু অংশ আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও এবার চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দল পাকিস্তান। শিরোপা পুনরুদ্ধারের চেষ্টায় সর্বোচ্চ চেষ্টায় করবে দলটি। তাই তারকা খেলোয়াড়দের নিয়ে আসরের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুক্রবার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। যদিও টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করা যেতে পারে।

তবে ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একই দল একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে, যা অনুষ্ঠিত হবে করাচি ও লাহোরে। এই সিরিজে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

সবশেষ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত শেষ ওয়ানডে সিরিজে দলে চারটি পরিবর্তন আনা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক, মোহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব এবং সুফিয়ান মাকিম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ, ফখর জামান, খুশদিল শাহ এবং সাউদ শাকিল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে খেলবে এবং ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দলটি। এরপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের এবং ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য পাকিস্তানের স্কোয়াড:

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সাউদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তাইয়ুব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন এবং উসমান খান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপির বিজয়: তারেক রহমানকে এনডিপির অভিনন্দন
  • এনসিপির হান্নান, আসিফ ও সাদিক কায়িমসহ সংশ্লিষ্ট সকলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : নাসীর উদ্দিন
  • একটি ভিডিও যখন কেড়ে নেয় জীবন
  • বিএনপি কাঠালিয়ায় সংবাদ সম্মেলন করে নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদ
  • পিরোজপুরে বিএনপি নেতা নাসির মল্লিক ও তার ভাতিজাকে কুপিয়ে জখম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম