Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুদ আয়ে বড় উল্লম্ফন, ঢাকা ব্যাংকের পরিচালন মুনাফা বাড়লেও কমেছে নিট মুনাফা

Bangla FMbyBangla FM
৮:৪৪ am ৩০, মে ২০২৫
in জাতীয়
A A
0
ঢাকা ব্যাংকের ৬৬৪ কোটি টাকা বৃদ্ধি

ঢাকা ব্যাংকের ৬৬৪ কোটি টাকা বৃদ্ধি

সুদহার বৃদ্ধির প্রভাব পড়েছে ঢাকা ব্যাংকের আয়ে। ২০২৪ সালের আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, গত বছরের তুলনায় ব্যাংকটির সুদ আয় বেড়েছে প্রায় ৬৬৪ কোটি টাকা, যা ৩১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি। একইসঙ্গে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকেও ব্যাংকের আয় বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।

সম্প্রতি পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে যেখানে ব্যাংকটির ঋণের সুদ আয় ছিল ২,১০৯ কোটি টাকা, সেখানে ২০২৪ সালের শেষে তা দাঁড়ায় ২,৭৭৩ কোটি টাকায়। অপরদিকে ট্রেজারি বিল ও বন্ড থেকে আয় বেড়ে দাঁড়িয়েছে ৬১৫ কোটি টাকায়, যা আগের বছর ছিল ৪২৩ কোটি।

তবে শুধু আয় বাড়েনি, আমানতের বিপরীতে সুদ খরচও বেড়েছে। ২০২৪ সালে ব্যাংকটি আমানতের পেছনে সুদ দিয়েছে ২,০৫৯ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৬১৬ কোটি বা ৪৩ শতাংশ বেশি।

এই বাড়তি আয়ের ফলে ব্যাংকের পরিচালন মুনাফা এক বছরে ২৫৯ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,০৬৯ কোটি টাকায়। যদিও চূড়ান্ত মুনাফা কমে গেছে, যার কারণ হিসেবে দেখানো হয়েছে খেলাপি ঋণের বিপরীতে প্রভিশনিং ও কর ব্যয়। বছর শেষে নিট মুনাফা দাঁড়িয়েছে ১২৮ কোটি টাকায়, যেখানে আগের বছর ছিল ১৬৭ কোটি।

প্রভিশনিং খাতে ব্যাংকটি ব্যয় করেছে ৭২৬ কোটি টাকা, যা আগের বছরের ৪০৩ কোটি টাকার তুলনায় ৩২৩ কোটি টাকা বেশি।

মুনাফা কমলেও ব্যাংকটি শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে—এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস। আগের বছর ব্যাংকটি দিয়েছিল ১০ শতাংশ নগদ লভ্যাংশ।

বর্তমানে ঢাকা ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারদর ১০ টাকা ২০ পয়সা। লভ্যাংশ ঘোষণার পরদিনই (বৃহস্পতিবার) শেয়ারটির দাম ৪ শতাংশ বা ৪০ পয়সা বেড়ে যায় ঢাকা স্টক এক্সচেঞ্জে।

Tags: ঋণঢাকা ব্যাংকমুনাফাশেয়ারবাজারসসুদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বামীর জীবন বাঁচাতে কন্যা সন্তান বিক্রির আকুতি
  • শ্যামনগরে শহীদ অলিউল্লাহ’র পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার
  • কাতারে বিশ্বের বৃহত্তম গ্যাস স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষতি
  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম