Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাকিব খানের আগে জেমসকে পূজো ককরেছিলেন অপু বিশ্বাস    

Bangla FMbyBangla FM
৮:১১ am ৩০, মে ২০২৫
in বিনোদন
A A
0
অপু বিশ্বাস জেমস

অপু বিশ্বাস জেমস

জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস চলচ্চিত্রে অভিষেকের আগেই মাহফুজ আনাম জেমসের গানে মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ান। ঘটনাটি ঘটেছিল ২০০৪ সালে, যখন দেশে সিডির (কমপ্যাক্ট ডিস্ক) প্রচলন শুরু হয়েছিল। ক্যাসেটের পাশাপাশি গানগুলো তখন সিডিতেও প্রকাশ পেতে শুরু করে।

সেই সময় গায়ক জেমস ও আইয়ুব বাচ্চুর কণ্ঠে প্রকাশ পায় ‘আঁচল’ শিরোনামের একটি অ্যালবাম। অ্যালবামটি শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। অ্যালবামের গানগুলোর ভিডিওচিত্র নির্মাণের উদ্যোগ নেন সংগীত পরিচালক শওকত। সেই ধারাবাহিকতায় “কোন ফুলে পূজো দেব তোমায়, ভেবে পাই না; কোনো ফুল যে তোমার পাশে শোভা লাগে না”—এই গানটির ভিডিওতে মডেল হিসেবে প্রথমবারের মতো অংশ নেন অপু বিশ্বাস। গানটির ভিডিও নির্মাণ করেন নির্মাতা এ বাবুল।

গানের গীতিকার রাজীব আহমেদ জানান, ‘আঁচল’ অ্যালবামের সব গান তারই লেখা। ভিডিও নির্মাণের সময় আরেকটি গানে মডেল ছিলেন অভিনেতা আরিফিন শুভ। তিনি বলেন, “তখন সিডির যুগ ছিল। সেই সময়কার ভিডিওচিত্র এখন ইউটিউবের মাধ্যমে নতুন করে দর্শকদের সামনে আসছে—এটা বিশেষ অনুভূতির।”

উল্লেখ্য, ২০০৫ সালে অপু বিশ্বাস ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটান। এরপর ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং ঢালিউডে নিজের অবস্থান পাকা করে নেন।

Tags: অপু বিশ্বাসজেমসমডেলমিউজিক ভিডিওশাকিব খঅন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বামীর জীবন বাঁচাতে কন্যা সন্তান বিক্রির আকুতি
  • শ্যামনগরে শহীদ অলিউল্লাহ’র পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার
  • কাতারে বিশ্বের বৃহত্তম গ্যাস স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষতি
  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম