Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে সানফ্লাওয়ার কলেজে দেয়াল পত্রিকা ‘এলো বরষা’র মোড়ক উন্মোচন

Bangla FMbyBangla FM
২:০১ pm ২৯, মে ২০২৫
in সংগঠন
A A
0


শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

ঋতুরাঙা বাংলাদেশের প্রকৃতিতে বর্ষা এক বিশেষ অনুভবের নাম। কারো মনে স্মৃতি জাগায়, কারো চোখে আনে অনন্ত স্বপ্নের ছায়া। এই বর্ষাকে কেন্দ্র করেই নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রকাশ করেছে দেয়াল পত্রিকা ‘এলো বরষা’।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, জ্যেষ্ঠ শিক্ষক এহসানুল কবীর দুলাল, সহকারী শিক্ষক বিললিস বানু, মোফাজ্জল হোসেন, পরেশ চন্দ্র রায়, রেজা মাহমুদ, কুমার অপু বিশ্বাস, সাদিয়া পারভীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

দেয়াল পত্রিকাটির সম্পাদনায় ছিলেন ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মালিহা মেহজাবিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক এহসানুল কবীর দুলাল ও কুমার অপু বিশ্বাস। বর্ষাকে কেন্দ্র করে আয়োজিত এই প্রকাশনায় শিক্ষার্থীরা কবিতা, ছড়া, গল্প ও প্রবন্ধসহ নানা রচনায় অংশ নেয়। জমা পড়া রচনার মধ্য থেকে ১৪ জন শিক্ষার্থীর লেখা পত্রিকায় স্থান পেয়েছে।

সম্পাদক মালিহা বলেন, “বন্ধুদের মাঝে সৃজনশীলতাকে উৎসাহিত করতেই এমন উদ্যোগ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করা হবে।”

অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল বলেন, “শিক্ষার্থীদের এ ধরনের সাহিত্যচর্চা খুবই আশাব্যঞ্জক। ‘এলো বরষা’ কেবল একটি দেয়াল পত্রিকা নয়, এটি সৃজনশীলতার এক উন্মুক্ত জানালা, যা শিক্ষার্থীদের সাহিত্যমনস্কতা ও লেখালেখির প্রতি আগ্রহকে বাড়াবে।”

বিদ্যালয় প্রাঙ্গণে বর্ষার আবেশ ও শিক্ষার্থীদের সৃষ্টিশীল উচ্ছ্বাসে দিনটি রঙিন হয়ে ওঠে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম