Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইমামদের সক্রিয় ভূমিকার ওপর জোর শরীয়তপুরে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভায়

Bangla FMbyBangla FM
৩:৪১ pm ২৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo:  ;confidence:  ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;


জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:

“সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুরে।

মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টা ৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, “শুধু আইন প্রয়োগ করে সব কিছু রোধ করা সম্ভব নয়। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে ইমামদের মতো ধর্মীয় নেতৃত্বকে সম্পৃক্ত করা জরুরি। মুসলিম প্রধান দেশে ইমামরা সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি।”
তিনি আরও বলেন, “ইমামগণ সমাজে অত্যন্ত সম্মানিত অবস্থানে রয়েছেন। সেই হিসেবে তাদের দায়বদ্ধতাও বেশি। সরকারের নীতিমালা বাস্তবায়নে ইমামদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার সাবেক আমির মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান, শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, প্রবীণ সাংবাদিক ও আরটিভির জেলা প্রতিনিধি আবুল হোসেন এবং ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা মুফতি মোঃ রহুল আমিন।

আলোচনায় জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান বলেন, “ইমামগণ শুধু মসল্লিদের ইমাম থাকলে হবে না, সমাজের ইমাম হতে হবে।”
তিনি ইমামদের সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চরমপন্থা ও সাম্প্রদায়িক বিভেদ রোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুরের উপপরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভাসমান তেলের খনি ও মার্কিন অবরোধ: ট্রাম্পের বুমেরাং কৌশলে ইরানের পাল্টা চাল
  • মৌচোষা বিওপি উদ্বোধন, সীমান্তে নজরদারি বাড়ল
  • রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
  • দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
  • প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম