Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রুমায় আজ থেকে কর্মবিরতিতে প্রাথমিক সহকারী শিক্ষকরা

Bangla FMbyBangla FM
৭:৪৭ am ২৬, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo:  ;confidence:  ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 44;

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 44;

অংবাচিং মারমা,রুমা, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ (২৬ মে) থেকে টানা পূর্ণ দিবস কর্মবিরতিতে গেছেন। সহকারী শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে তারা এ কর্মসূচি শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

সহকারী শিক্ষকরা জানান, পূর্বঘোষণা অনুযায়ী আজ থেকে কর্মবিরতি কার্যকর করা হয়েছে। কর্মবিরতির ফলে উপজেলার কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান হয়নি। প্রধান শিক্ষকরা জানিয়েছেন, সহকারী শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বসে থেকেও কোনো ক্লাস করতে পারেনি।

জানা গেছে, সহকারী শিক্ষক পদে ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে এর আগে রুমায় একাধিকবার সমাবেশ করেছেন শিক্ষকরা। তবে অন্তর্বর্তী সরকারের গঠিত পরামর্শক কমিটি সহকারী শিক্ষক পদকে ‘এন্ট্রি লেভেল’ হিসেবে ধরে ১২তম গ্রেড বাস্তবায়নের সুপারিশ করেছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে ১১তম গ্রেড ও অন্যান্য দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষকরা।

তাদের তিন দফা দাবি হলো—

  1. সহকারী শিক্ষক পদে ১১তম গ্রেড বাস্তবায়ন,
  2. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন,
  3. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির নিশ্চয়তা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পৌনে চার লাখ সহকারী শিক্ষক কর্মরত রয়েছেন।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের পারমাণবিক স্থাপনায় পরিদর্শনের প্রস্তুতি আইএইএর
  • এপস্টেইনের চাপের অভিযোগ, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিল গেটস
  • ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত
  • বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী
  • ঝালকাঠিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম