Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৮ কোটি মানুষের প্রতিনিধি, ব্যক্তি ইউনূস নন: জয়নুল আবদিন ফারুক

Bangla FMbyBangla FM
১২:১৩ pm ২৩, মে ২০২৫
in জাতীয়
A A
0
জয়নুল আবদিন ফারুক

জয়নুল আবদিন ফারুক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “আপনি শুধু ব্যক্তি ইউনূস নন, আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি। আমরা আপনার পদত্যাগ চাই না, চাই দায়িত্বশীল ভূমিকা।”

শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত এক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের প্রতিপাদ্য ছিল ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’।

জয়নুল আবদিন ফারুক বলেন, “আপনি একজন নোবেল বিজয়ী। আন্তর্জাতিক পরিসরে আপনি আমাদের গর্বিত করেছেন। এমন একজন নাগরিক হিসেবে আমরা আপনার কাছ থেকে আশাবাদী ছিলাম। কিন্তু সম্প্রতি পত্রিকার একটি প্রতিবেদনে দেখলাম, আপনি নাকি এনসিপি নেতাকে বলেছেন— ‘আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই’। এই সংবাদ পড়ে আমি মর্মাহত হয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা আপনাকে দায়িত্ব দিয়েছিলাম একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য। এখন ৯ মাস পার হলেও কোনো রোডম্যাপ আসেনি, তফসিল ঘোষণা হয়নি। এ অবস্থায় আমাদের দল মনে করছে, নির্বাচন নিশ্চিত করতে যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের জবাবদিহি করা প্রয়োজন।”

ফারুক বলেন, “আমরা আপনার ব্যক্তিগত পদত্যাগ চাই না, কিন্তু জাতীয় স্বার্থে কার্যকর ভূমিকা চাই। যদি সেটা বাস্তবায়ন না হয়, তাহলে আমাদের পক্ষ থেকে বিকল্প দাবিও উঠবে। তিন উপদেষ্টার পদত্যাগের কথা বলেছি আমরা, সেটাও এসেছে এই হতাশা থেকে।”

Tags: উপদেষ্টাজয়নুল আবদিনড. ইউনূসপদত্যাগবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম