Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অথর্ব বলে সমালোচনা করা দেশের ভাবমূর্তির জন্য সুখকর নয়: উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

Bangla FMbyBangla FM
১০:৪৪ am ২৩, মে ২০২৫
in অর্থনীতি
A A
0
মালোচনা করা দেশের ভাবমূর্তির জন্য সুখকর নয়

মালোচনা করা দেশের ভাবমূর্তির জন্য সুখকর নয়

দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন বাজেট এবং আন্তর্জাতিক চাপ নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার (২৩ মে) রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড–২০২৫-এর জাতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালেহউদ্দিন বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের বাইরেও নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। অনেকে আমাদের “অথর্ব” বলেন, সমালোচনা করেন—তাতে সমস্যা নেই। তবে এসব মন্তব্য দেশের ভাবমূর্তির জন্য সুখকর নয়।’

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক করছাড়ের প্রস্তাব এসেছে। বাজেটের পরদিনই এসবের ব্যাখ্যা দিতে হবে। তবে আইএমএফ যেভাবে চেয়েছিল, আমরা তেমন চাপাতে দিইনি। একটা সমঝোতায় পৌঁছানো গেছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বক্তব্যে তিনি বলেন, ‘অর্থনীতি হলো প্রয়োগভিত্তিক বিজ্ঞান। স্কুল-কলেজ থেকেই এর চর্চা বাড়াতে হবে।’

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘গত কয়েক দশকে প্রবৃদ্ধি বেড়েছে ঠিকই, কিন্তু বৈষম্যও বেড়েছে। এই প্রবৃদ্ধি পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে রয়েছে।’

সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, ‘গত ৯ মাসে হয়তো বড় অর্জন আসেনি, কিন্তু অনিয়ম ও টাকা পাচার অনেকটাই বন্ধ হয়েছে। এটাই বড় অগ্রগতি। তবে রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে, যা অর্থনীতির জন্য হুমকি।’

এই আয়োজনে সারা দেশের ২০ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত পাঁচজন জাতীয় পুরস্কার পান। তাঁদের দেওয়া হয় স্মার্টফোন ও ল্যাপটপ। এই পাঁচজন আজারবাইজানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

Tags: অর্থ মন্ত্রণালয়অর্থনীতিসালেহউদ্দিন আহমেদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম