Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৮টি শর্তে অনুমোদন পেল সিলেট নগরীর ৭টি অস্থায়ী পশুর হাট

Bangla FMbyBangla FM
৩:৪০ pm ২২, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সিলেট ব্যুরো:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরীতে ৭টি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমোদন দিয়েছে সিলেট জেলা প্রশাসন। বুধবার (২১ মে) জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই অনুমোদন প্রদান করা হয়। অনুমোদনপত্রে হাট পরিচালনার জন্য মোট ১৮টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

এর আগে, গত ৮ মে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর ১২টি স্থানে অস্থায়ী হাট বসানোর অনুমোদন চেয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই শেষে সেখান থেকে ৭টি স্থানকে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয় এবং বাকি ৫টি স্থান বাতিল করা হয়।

অনুমোদিত হাটের তালিকা:

১. দক্ষিণ সুরমা ট্রাক টার্মিনাল সংলগ্ন খালি জায়গা
২. মিরাপাড়া, আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি জায়গা
৩. তেমুখী (টুকের বাজার) পয়েন্ট সংলগ্ন খালি জায়গা
৪. মাছিমপুর, কয়েদির মাঠের পাশে খালি জায়গা
৫. মেজরটিলা বাজার সংলগ্ন খালি জায়গা
৬. টিলাগড় পয়েন্ট সংলগ্ন আম্বরখানা রোডের খালি জায়গা
৭. শাহপরান (রহ.) বাজার সংলগ্ন খালি জায়গা

বাতিল হওয়া প্রস্তাবিত হাটসমূহ:

১. ঝালোপাড়া মসজিদ সংলগ্ন খালি জায়গা
২. আখালিয়া মদিনা মার্কেট নবাবী মসজিদ সংলগ্ন খালি জায়গা
৩. কাজিরবাজার ব্রিজের নিচ, পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন বরইকান্দি
৪. পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন খালি জায়গা
৫. সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ, তেতলী

হাট পরিচালনার ১৮টি প্রধান শর্তের মধ্যে উল্লেখযোগ্য:

  • নির্ধারিত সীমানার মধ্যে হাট পরিচালনা
  • অনুমোদিত হারে টোল আদায় এবং পাকা রসিদ প্রদান
  • টোল চার্ট দৃশ্যমান স্থানে টানানো
  • হাটের ভেতরে ও আশপাশে পরিচ্ছন্নতা নিশ্চিত
  • স্বাস্থ্যবিধি মেনে চলা ও জীবাণুনাশক ব্যবহার
  • পৃথক প্রবেশ ও বাহির পথের ব্যবস্থা
  • আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রাখা
  • সিটি কর্পোরেশনের মাধ্যমে মোবাইল মেডিকেল টিম স্থাপন
  • চামড়ার জন্য লবণ বিক্রয়ের ব্যবস্থা
  • খাবার পানি, পয়ঃনিষ্কাশন ও জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা
  • রাস্তার উপর পশু লোড/আনলোড নিষিদ্ধ

সিলেট সিটি কর্পোরেশনকে এই শর্তগুলোর আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন আশা করছে, এসব শর্ত মেনে হাট পরিচালিত হলে নগরবাসী নির্বিঘ্নে ও স্বাস্থ্যসম্মতভাবে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন।

Tags: পশুর হাট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৫ হাজার টাকার দোকান নিতে হয় ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকায়
  • এবার, জুবাইদা রহমান, জাইমা রহমান ও তারেক রহমান কে নিয়ে বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দীন পাটোয়ারীর
  • পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের ফেরত চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতিমন্ত্রী
  • তৃণমূলের দপ্তরে জেলা প্রশাসক, গাজীরটেক ও হরিরামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম