Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে গ্রামবাসীর সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০

Bangla FMbyBangla FM
৩:৪৬ pm ২০, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর-বাগধোনাইল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর, বাগধোনাইল, করশালিকা ও রূপবাটি গ্রামের মসজিদের মাইক থেকে গ্রামবাসীদের লাঠিসোঁটা, হাঁসুয়া ও দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় বের হওয়ার আহ্বান জানানো হয়। এরপর চার গ্রামের শত শত মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে বাগধোনাইল গ্রামের সিরাজ প্রামাণিকের ছেলে নজরুল প্রামাণিক ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের আরও ১০ জন গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, বাগধোনাইল গ্রামের একটি খেলার মাঠ নিয়ে দীর্ঘদিন ধরে কুলিয়ারচর ও আশপাশের গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিল। ছয় মাস আগে এ নিয়ে মারামারি হলেও স্থানীয়ভাবে তা মীমাংসা হয়েছিল। তবে সোমবার (১৯ মে) ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন বাগধোনাইল গ্রামের কৃষক নিজুবর ধান কাটতে গেলে তাকে মারধর করে কুলিয়ারচরের লোকজন। সেই ঘটনার জের ধরেই মঙ্গলবার সকালের ভয়াবহ সংঘর্ষ।

এছাড়াও অভিযোগ রয়েছে, রূপবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরোয়ারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টিও এই উত্তেজনার পেছনে বড় ভূমিকা রেখেছে।

সংঘর্ষের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নজরুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসীরা কুলিয়ারচর গ্রামে হামলার চেষ্টা করলে সেখানকার লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলী বলেন, “দীর্ঘদিন ধরে গ্রামগুলোর মধ্যে আধিপত্য ও মাঠের মালিকানা নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। নিহত নজরুল প্রামাণিকের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

Tags: কৃষক নিহতসংঘর্ষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত
  • গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো ‘কিচেন কেবিনেট’, পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন
  • এআই কারসাজিতে প্রধানমন্ত্রীর ছবি, সমালোচনায় নটরডেম কলেজ ময়মনসিংহ
  • বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
  • ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম