Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া জামিনে মুক্ত

Bangla FMbyBangla FM
৯:৪৭ am ২০, মে ২০২৫
in বাংলাদেশ, বিনোদন
A A
0

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার তিন দিন পর জামিনে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্ত হন।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাঁকে স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়।

এর আগে আজ সকালেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলার তথ্য অনুসারে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় ছাত্র–জনতার গণ-আন্দোলনের সময় এনামুল হক (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এই ঘটনায় চলতি বছরের ৩ মে এনামুল হক ঢাকার সিএমএম আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন, যেখানে মোট ২৮৩ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রী রয়েছেন। আদালতের নির্দেশে মামলাটি ভাটারা থানায় এজাহার হিসেবে রেকর্ড হয়। মামলা দায়েরের প্রায় দুই সপ্তাহ পরই গ্রেপ্তার করা হয় নুসরাতকে।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো বিচারাধীন রয়েছে। জামিনে মুক্তি পেলেও মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাঁকে আদালতে হাজির হতে হবে।

Tags: হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া জামিনে মুক্ত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম