Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে কেন্দ্রীয় ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসিত

Bangla FMbyBangla FM
৫:৪৩ pm ১৯, মে ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি:

মানবিক ছাত্রনেতা হিসেবে আবারও আলোচনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত। এবার তিনি পাশে দাঁড়ালেন কুড়িগ্রাম থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা এক মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীর।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে তৃতীয় মেধাতালিকায় সুযোগ পেলেও অর্থাভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে ওই শিক্ষার্থীর। বিষয়টি কাজী জিয়াউদ্দিন বাসিতের নজরে আসতেই, তিনি নিজের উদ্যোগে শিক্ষার্থীর ভর্তি ফি সহ সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, এর আগেও বাসিত অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নানা সহযোগিতা করেছেন। সংগঠনের দায়িত্ব ছাড়াও তিনি ব্যক্তিগত উদ্যোগে বহু শিক্ষার্থীকে পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তা দিয়েছেন।

এই বিষয়ে কাজী বাসিত বলেন,

“আমি বিশ্বাস করি, শিক্ষাই জাতির উন্নয়নের চাবিকাঠি। একজন শিক্ষার্থী যেন শুধুমাত্র টাকার অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেটিই আমার চেষ্টা।”

ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আবেগাপ্লুত কণ্ঠে শিক্ষার্থীটি বলেন—

“চারপাশে যখন অন্ধকার মনে হচ্ছিল, তখন বাসিত ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি শুধু আর্থিক সহায়তা করেননি, আমার নতুন করে স্বপ্ন দেখার সাহসও জুগিয়েছেন। আমি কৃতজ্ঞ। একদিন আমিও চাই, কারও পাশে দাঁড়াতে—যেমন করে আজ তিনি দাঁড়িয়েছেন।”

তার এই মানবিক ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে। অনেকেই বলছেন, এমন নেতারাই সত্যিকারের সমাজ পরিবর্তনের রোল মডেল হয়ে উঠছেন।

Tags: কাজী জিয়াউদ্দিন বাসিতছাত্রদল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বঙ্গভবন ছেড়ে নিজ বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রপতি
  • চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • সংবাদ প্রকাশের পরই করতোয়া নদীতে ভাঙনরোধ কাজ শুরু
  • টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
  • বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম