Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় পর্বের সমাপনী পরীক্ষা সম্পন্ন

Bangla FMbyBangla FM
১:১০ pm ১৯, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি: 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এক বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস,কম্পিউটার টেকনোলজি ও ফিজিক্যাল এডুকেশন কোর্সের জানুয়ারি-ডিসেম্বর ২০২৪ সেশনের দ্বিতীয় পর্বের সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৯ মে) সকাল ১০টায় সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। 

জানুয়ারি-ডিসেম্বর ২০২৪ সেশনের দ্বিতীয় পর্বের সমাপনী পরীক্ষায় মোট ৪৬৩ জন শিক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করে।পুরো পরীক্ষা জুড়ে ছিল সুশৃঙ্খল পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

কেন্দ্র সচিব ফেরদাউস আরেফন জানান, পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক কেন্দ্রে উপস্থিত থেকে পরিবেশ নিয়ন্ত্রণে রেখেছে।

সাতক্ষীরা ক্রিয়েটিভ ইন্সটিটিউটের পরিচালক ফিরোজ আহম্মেদ বলেন, আমাদের শিক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের আত্মবিশ্বাস ও আগ্রহ সত্যিই প্রশংসনীয়।এই কোর্স শিক্ষার্থীদের বাস্তব জীবনে দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন কারিগরি শিক্ষা এখন আর প্রথাগত শিক্ষার পরিপূরক নয়,বরং একটি সম্ভাবনাময় ক্যারিয়ারের চাবিকাঠি।শিক্ষার্থীরা যদি এই প্রশিক্ষণকে যথাযথভাবে কাজে লাগায়,তাহলে তারা ভবিষ্যতে বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।

উল্লেখ্য, এক বছর মেয়াদী এই কোর্সগুলো দেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত ও সৃজনশীল দক্ষতায় গড়ে তুলতে ভূমিকা রাখছে। পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ ও দক্ষ ব্যবস্থাপনা ছিল প্রশংসনীয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মাওলানা আব্দুস সাত্তার
  • মৌলভীবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ আরেক ডাকাত
  • বানিয়াচংয়ে কালী মন্দিরে ডাকাতি,স্বর্ণালঙ্কার লুট
  • শ্রীমঙ্গলে আউশ ধান উৎপাদনে কৃষি প্রণোদনা উদ্বোধন
  • শ্রীমঙ্গলে সাড়াশি অভিযানে ৫ অপরাধী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম