Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে সড়ক মেরামতে ইটের গুড়ার ব্যবহার! ইউএনও’র হস্তক্ষেপে কাজ বন্ধ

Bangla FMbyBangla FM
৩:০৪ pm ১৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাব্বির এলাহী, কমলগঞ্জ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ভায়া রামেশ্বরপুর সড়কে ইটের খোয়ার পরিবর্তে ইটের গুড়া ব্যবহার করে সড়ক সংস্কার কাজ করছিলেন সংশ্লিষ্ট ঠিকাদার। স্থানীয়দের অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ইউএনও নিজেই পরিদর্শনে গিয়ে কাজের মান ও অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন। তিনি ইটের নমুনা ল্যাব টেস্টে পাঠানোর নির্দেশ দেন এবং ঠিকাদারের মনোনীত কাজের তদারককারী মাওলানা হেলাল আহমদকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। একই সঙ্গে রিপোর্ট না আসা পর্যন্ত সড়কের সকল কাজ বন্ধ রাখার নির্দেশও দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধিরা ও স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা কবি ও সাংবাদিক আবদুল হাই ইদ্রিছী জানান, “ইটের খোয়ার পরিবর্তে গুড়া দিয়ে সড়ক সংস্কার হচ্ছে—এমন অভিযোগ এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশের পরও এলজিইডি পদক্ষেপ নেয়নি। পরে ইউএনও স্বপ্রণোদিত হয়ে কার্যকর উদ্যোগ নেন।”

ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, “জনগুরুত্বপূর্ণ এই সড়কে অনিয়ম বরদাশত করা হবে না। ইটের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত কাজ স্থগিত থাকবে। আমরা চাই উন্নয়ন হোক, তবে সেটা যেন হয় স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে। দেশের চেহারা পাল্টাতে হলে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।”

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ইউএনও’র এমন তৎপরতা স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থার জায়গা তৈরি করেছে বলে মত দিয়েছেন অনেকে।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে ডিবি অভিযানে ১২ পুড়িয়া হেরোইনসহ ৩ মাদক কারবারী গ্রেফতার
  • গোপালপুরে শিবিরের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ১১ কর্মকর্তার রদবদল
  • বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৬ শিশু
  • সিলেটে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম