Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের এক দিনের শোক পালন

Bangla FMbyBangla FM
১:০৮ pm ১৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মো. দিল, সিরাজগঞ্জ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় এক দিনের শোক পালন করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের উদ্যোগে কালো ব্যাজ ধারণ, দোয়া ও মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

ছাত্রদল নেতারা জানান, সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় গোটা জাতি স্তব্ধ। একটি প্রতিভাবান ছাত্রনেতাকে এভাবে নির্মমভাবে হত্যার বিচার দ্রুত হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে মোটরসাইকেলে যাওয়ার সময় এক ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটির জেরে সাম্যকে ছুরিকাঘাত করা হয়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরদিন বুধবার (১৪ মে) রাতে তার নিজ জেলা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সড়াতৈল গ্রামের জান্নাতুল বাকী কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

শোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রোমান আলীফ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বপন শেখ, সভাপতি পদপ্রার্থী জহুরুল ইসলাম, এস এম জুয়েল রানা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মারুফসহ ছাত্রদলের অন্যান্য সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম