Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ার ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

Bangla FMbyBangla FM
৩:৪১ pm ১৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা):
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক শিক্ষার সুবিধা পৌঁছে দিতে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানে এই ল্যাপটপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম, শিক্ষক মো. এরশাদ মিয়া, দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল হক সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, সরকারের এই ল্যাপটপ বিতরণ কর্মসূচি একটি সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ। এর ফলে পাঠদান পদ্ধতি হবে আরও সহজ, কার্যকর ও আকর্ষণীয়। শিক্ষকরা শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া কনটেন্ট ব্যবহার করতে পারবেন, পাশাপাশি প্রশাসনিক কাজেও তথ্যপ্রযুক্তির সাহায্যে দক্ষতা বৃদ্ধি পাবে।

এ উদ্যোগের ফলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মাওলানা আব্দুস সাত্তার
  • মৌলভীবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ আরেক ডাকাত
  • বানিয়াচংয়ে কালী মন্দিরে ডাকাতি,স্বর্ণালঙ্কার লুট
  • শ্রীমঙ্গলে আউশ ধান উৎপাদনে কৃষি প্রণোদনা উদ্বোধন
  • শ্রীমঙ্গলে সাড়াশি অভিযানে ৫ অপরাধী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম