Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জের শিবালয়ে নদী ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

Bangla FMbyBangla FM
৪:২৭ pm ১২, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী তেওতা ইউনিয়নের যমুনা নদী তীরবর্তী এলাকায় অসময়ে তীব্র নদীভাঙনের শিকার হয়ে ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করেছে। সোমবার (১২ মে) দুপুরে ইউনিয়নের সমেজঘর তেওতা এলাকায় যমুনার পাড়ে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নদীভাঙনে সর্বস্ব হারানো নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে নদীতে ড্রেজিং ও মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে নতুনভাবে ভাঙন শুরু হয়েছে। এতে নদীসংলগ্ন বসতভিটা, ফসলি জমি, সড়ক, সেতু, মসজিদ, মাদ্রাসা ও স্কুল হুমকির মুখে পড়েছে।

ভাঙনের ভয়াবহতা ও স্থানীয়দের দাবি

বক্তারা জানান, বিগত বছরগুলোর মতো এবারও যমুনার ভাঙনে শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান, যাতে বর্ষা মৌসুমের আগেই কার্যকর প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায়।

স্থানীয় জনপ্রতিনিধির মন্তব্য

মানববন্ধনে অংশ নিয়ে পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা বলেন, “যমুনার অব্যাহত ভাঙনে তেওতা ইউনিয়নসহ আশপাশের বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। বর্ষার আগেই স্পর্শকাতর পয়েন্টগুলোতে জিও ব্যাগ ফেলে এবং প্রয়োজনীয় স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।”

মানববন্ধন থেকে এলাকাবাসী প্রধান উপদেষ্টা ও সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Tags: নদী ভাঙন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আজ রাতে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড
  • রংপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত
  • পিরোজপুর কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন
  • কৃষক সমাবেশকে ঘিরে কুড়িগ্রামে এনসিপির তৎপরতা, আসছেন আহ্বায়ক
  • বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম