Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আদালতের আদেশে মায়ের জিম্মায় শিশু তানহা আক্তার

Bangla FMbyBangla FM
২:৩৯ pm ১২, মে ২০২৫
in সারাদেশ
A A
0
আদালতের আদেশে মায়ের জিম্মায় শিশু তানহা আক্তার

আদালতের আদেশে মায়ের জিম্মায় শিশু তানহা আক্তার

ফরিদপুরে আদালতের আদেশে উদ্ধারকৃত শিশু তানহা আক্তার এখন মায়ের জিম্মায়, পরবর্তী শুনানি ২ জুন

ফরিদপুরে মায়ের কোল থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করা শিশু তানহা আক্তারকে আদালতের আদেশে মা পপি বেগমের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি এই আদেশ দেন। আগামী ২ জুন পর্যন্ত শিশুটি মায়ের কাছে থাকবে।

গত ১১ মে র‍্যাব শিশুটিকে উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে শিশুটিকে মা পপির কোলে ফিরিয়ে দেওয়া হয়। সন্তানকে ফিরে পেয়ে আবেগে ভেসে যান তিনি।

মা পপি বেগম বলেন, “আমি আমার কলিজার টুকরাকে ফিরে পেয়েছি। যেন আর হয়রানির শিকার না হই। তানহাকে আঁকড়ে ধরেই বেঁচে থাকতে চাই।”

২০২২ সালে বিয়ে হওয়ার পর থেকেই স্বামী কাইয়ুম বিশ্বাস ও ননদ মিতা বেগমের সঙ্গে পপির পারিবারিক কলহ চলছিল। পাঁচ মাস আগে তালাকের পর কাইয়ুম জোরপূর্বক মেয়েকে রেখে দিয়ে গোপনে বিক্রি করে দেন।

ঘটনার পর পপি আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে র‍্যাব ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে শিশুটিকে ফেরত আনে।

পপির দাবি, এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে কেউ আর কোনো মায়ের বুক খালি করতে না পারে।

Tags: অপহরণআদালতের আদেশে মায়ের জিম্মায়পারিবারিক কলহশিশু তানহা আক্তার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বর্ণের দাম বুঝতে হলে জানতে হবে ভরি, গ্রাম ও ট্রয় আউন্সের সম্পর্ক
  • মোংলা বন্দরে ৫৭,৫০০ টন মার্কিন গম খালাস শুরু
  • ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
  • বিচারের আশায় আদালত চত্বরে ঘুরছেন অসহায় বাবা-মেয়ে
  • জার্সি নিলামে এগিয়ে মেসি, পেছনে রোনালদো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম