Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে নিষেধাজ্ঞা, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডিআইজি রেজাউলের

Bangla FMbyBangla FM
৬:৫৫ am ১১, মে ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

নিজস্ব প্রতিবেদক

ঢাকা এলাকায় কোনো নিষিদ্ধ সংগঠনকে কোনো ধরনের কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার (১১ মে) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই নির্দেশনা দেন।

ডিআইজি বলেন, “নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না। কেউ যদি করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “আগে পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন থেকে কোনো পুলিশ সদস্য যদি অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাকে ছাড় দেওয়া হবে না।”

তিনি থানাকে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে চান জানিয়ে বলেন, “কোনো পুলিশ সদস্য বা অপরাধীর বিরুদ্ধে অভিযোগ পেলে সরাসরি শুনে ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে ডিআইজি রেজা ‘টক টু ডিআইজি’ নামে একটি নতুন মোবাইল অ্যাপ চালুর ঘোষণা দেন। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই পুলিশের সঙ্গে যোগাযোগ করে অপরাধের তথ্য দিতে পারবেন বা সাহায্য চাইতে পারবেন। যারা তথ্য দেবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

ডিআইজির এই ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটি নতুন দৃষ্টিভঙ্গি ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমের বার্তা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমৃত্যু আপনাদের জন্য কাজ করে যাবো: শামা ওবায়েদ
  • ডোনাল্ড ট্রাম্পের ভাষ্যমতে ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে
  • নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে কালুখালীতে যৌথ টহল
  • ইনকিলাব মঞ্চ নয়, বাংলাদেশের উপর হামলা চালিয়েছে পুলিশ
  • জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী টাঙ্গাইল-৮ আসনে প্রার্থীরা হলফনামা পেশ করেছেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম