Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে বিকাশ প্রতারক আটক: লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Bangla FMbyBangla FM
১২:৩১ pm ১০, মে ২০২৫
in সারাদেশ
A A
0
কমলগঞ্জে বিকাশ প্রতারক আটক: লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কমলগঞ্জে বিকাশ প্রতারক আটক: লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

বিকাশের নাম ব্যবহার করে প্রতারণা করে লাখ টাকা আত্মসাৎ করা এক প্রতারককে অবশেষে জনতা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। শনিবার (১০ মে) সকালে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের রাধানগর এলাকা থেকে জাকির হোসেন (৪২) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

জানা গেছে, জাকিরের বাড়ি রংপুরে হলেও তিনি দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলে বসবাস করছেন। সম্প্রতি হালিমা বাজারের আদিল টেলিকম থেকে ৩০ হাজার এবং ঠাকুরবাজারের এক বিকাশ এজেন্টের কাছ থেকে ৪০ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।

আদিল টেলিকমের মালিক আবুল হোসেন জানান, জাকির দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন বিকাশ এজেন্টদের লক্ষ্য করে প্রতারণা চালিয়ে আসছে, যার ফলে বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আমীর হোসেন বলেন, “আটক জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: কমলগঞ্জে বিকাশ প্রতারক আটকবিকাশমৌলভীবাজারলাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার-৪ আসনে এনসিপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
  • সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিনত করা হবে
  • গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে: তারেক রহমান
  • নির্বাচন ঘিরে রায়পুরায় দলীয় কোন্দল, মাঠে নামতে পারে পলাতকরা
  • চরমোনাইয়ের পীরের মতে জামায়াতে ইসলামী বিশ্বের সবচেয়ে বড় মিথ্যাবাদী: মির্জা ফখরুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম