Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুবিতে মাদক সংশ্লিষ্টতার দায়ে চার শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ

Bangla FMbyBangla FM
৩:৪০ pm ০৭, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় চার শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে হল প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের ভিন্ন ভিন্ন বর্ষের শিক্ষার্থী।

বুধবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খাঁন। তিনি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ মে) রাতে হলের তিনটি কক্ষে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এতে চার শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়।”

নির্দেশ অনুযায়ী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ওয়াসিফুল ইসলাম সাদিফ এবং লোকপ্রশাসন বিভাগের আরিফ আশরাফকে আজকের (৭ মে) মধ্যে হল ত্যাগ করতে বলা হয় এবং তারা ইতোমধ্যেই হল ছেড়েছেন। অন্যদিকে, ফার্মেসি বিভাগের সাইফ হাসান জিদনী ও প্রত্নতত্ত্ব বিভাগের শাকিল খানকে বৃহস্পতিবার (৮ মে) পরীক্ষা শেষে হল ছাড়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, “হল প্রভোস্টের চিঠির ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি আগামীকাল শৃঙ্খলা কমিটিতে আলোচনা হবে, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, মাদক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস গঠনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রায়গঞ্জে খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২
  • রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই
  • যশোরের পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • সদরপুরে জাটকা সংরক্ষণে অভিযান, জাল জব্দ
  • আখাউড়ায় মাশরুম চাষের উপকরণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম