Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুয়েট শিক্ষার্থী শান্তনু কর্মকারের অকাল মৃত্যুতে ভাইস-চ্যান্সেলরের শোক প্রকাশ

Bangla FMbyBangla FM
৮:০১ am ০৭, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0

খুলনা প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী শান্তনু কর্মকারের (২০) অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হযরত আলী।

এক শোকবার্তায় তিনি শান্তনু কর্মকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ৬ মে (মঙ্গলবার) দুপুর সাড়ে তিনটার দিকে শান্তনু কর্মকার বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিছুক্ষণ পর শান্তনুর নিথর দেহ উদ্ধার করা হলে, তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান কুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হযরত আলী, সিনিয়র শিক্ষকবৃন্দ ও রেজিস্ট্রার।

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে শান্তনুর মৃত্যুতে শোক পালন এবং প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

Tags: শোক প্রকাশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দীঘিনালায় ১১ দলীয় জোটের প্রার্থীর ইয়াকুব আলী চৌধুরী
  • মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে ৪নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক
  • পাংশায় ইট ভাটায় অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে  ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশা ও গরু জব্দ
  • মধ্যনগরে এয়ারগান ও গুলি সহ গ্রেপ্তার-২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম