Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

একই বিয়েতে দুই নিকাহনামা, মোহরানায় হেরফের: রাণীনগরে কথিত কাজী বেলালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Bangla FMbyBangla FM
৪:৩৭ am ০৭, মে ২০২৫
in সারাদেশ
A A
0

হোসাইন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে একাধিক মোহরানার নিকাহনামা তৈরি করে প্রতারণার অভিযোগ উঠেছে কথিত কাজী বেলাল হোসাইনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বিয়ের সময় এক ধরনের মোহরানার চুক্তিপত্র প্রদান করা হলেও, বিচ্ছেদের সময় অর্থের বিনিময়ে ভিন্ন মোহরানার নথি সরবরাহ করেন তিনি।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই এই কথিত কাজী বিভিন্ন এলাকায় গিয়ে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বাল্যবিবাহসহ নানাবিধ অবৈধ বিবাহ ও তালাক নিবন্ধনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু পরিবার।

পশ্চিম বালুভরা গ্রামের বাসিন্দা মহিদুল ইসলাম জানান, তার ভাগিনা আনিসুর রহমান ২০২৪ সালের ৭ মার্চ নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রামের বাসিন্দা। তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন রাণীনগরের বড়গাছা ইউনিয়নের শাহানাজ মেম্বারের মেয়ের সঙ্গে। সেই সময় কাজী বেলাল হোসাইন ১ লাখ ২০ হাজার টাকা মোহরানায় বিয়ে রেজিস্ট্রি করেন। কিন্তু কিছুদিন পর বিচ্ছেদের সময় মেয়ে পক্ষ ৪ লাখ ২০ হাজার টাকার মোহরানাসংবলিত আরেকটি নিকাহনামা উপস্থাপন করে। এতে দুই পক্ষের মধ্যে চরম দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং পরবর্তীতে বিষয়টি আদালতের দ্বারস্থ হয়।

অভিযোগে আরও বলা হয়, কাজী বেলাল হোসাইন শুধু নিজেই নন, বরং তার ভাই, পুত্র ও আত্মীয়দের দিয়ে দেশের বিভিন্ন স্থানে বেআইনিভাবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিবাহ ও তালাকের কাগজপত্র প্রস্তুত করে থাকেন।

এই বিষয়ে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাজী বেলাল হোসাইন ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

জেলা রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম বলেন, “একজন কাজী তার নির্ধারিত এলাকা ছাড়া বাইরে গিয়ে কোনো কাজ করার অধিকার রাখেন না। বেলাল হোসাইনের বিরুদ্ধে আমরা একাধিক লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগীরা মনে করছেন, এ ধরণের প্রতারণা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি এবং দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া উপায় নেই।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমান দক্ষিণ এশিয়া ও বিশ্বকে যে বার্তা দিচ্ছেন
  • টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
  • মৌলভীবাজার-৪ আসনে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী
  • সিরাজগঞ্জ-২ আসনকে বসবাসযোগ্য গড়ার প্রতিশ্রুতি দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু
  • বাউফলে বাড়ানি খালের ১১টি স্থানে বাঁধ দিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম