Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পশ্চিম ঝালকাঠির নদীরপাড় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

Bangla FMbyBangla FM
৮:২৪ am ০৬, মে ২০২৫
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শহরের বাসন্ডা নদীর পশ্চিম অংশের ৭ নম্বর ওয়ার্ডের লবণ মিল সংলগ্ন নদীপাড়ের সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল ১১টায় বাসন্ডা নদীর পশ্চিম পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক স্থানীয় নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আফজাল সরদার, কাজী কামাল, সৈয়দ ইলিয়াস, মিরাজ খান, মো. জুন্নুন হোসাইন, হৃদয় ও হাসানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, পশ্চিম ঝালকাঠির ৭ নম্বর ওয়ার্ডের লবণ মিল–সংলগ্ন সড়কটি শহরের গুরুত্বপূর্ণ একটি পথ। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। এলাকাটিতে একাধিক লবণ মিল ও ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় এটি অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত। নদীভাঙনের কারণে সড়কের একটি বড় অংশ বিলীন হওয়ার পথে। অথচ এখনো পর্যন্ত নদীভাঙন রোধে কিংবা সড়ক সংস্কারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এটি একটি পুরাতন সড়ক ও ব্যবসায়িক এলাকা হওয়ায় সড়কটির গুরুত্ব অপরিসীম। দ্রুত সড়ক সংস্কার ও নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

এস.এম. পারভেজ 

Tags: সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানে অবরোধ চলাকালে মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের’ মতো আচরণ করছে : ট্রাম্প
  • কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
  • নেত্রকোণায় সড়ক দুর্ঘটনা নিহত দুই, আহত তিন
  • কিশোরগঞ্জে ভারী বর্ষণে স্কুল ভবনে ধস, টয়লেট নিয়ে চরম ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • আন্তর্জাতিক প্রেসক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম