Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রিপনের হুশিয়ারিতে সরে গেল ফুচকার হাট

Bangla FMbyBangla FM
১:৪০ pm ০৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার শহরের কেন্দ্রস্থল পৌরসভা ভবনের সামনের ফুচকার দোকানগুলো অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সরাসরি হস্তক্ষেপ এবং কড়া হুশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়।

সোমবার (৬ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়,ওই এলাকাটি এখন দোকানমুক্ত এবং পূর্বের পরিচ্ছন্ন চেহারায় ফিরেছে। স্থানীয়দের অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

সূত্র জানায়,আইনজীবী সুজন মিয়া হত্যাকাণ্ডের পর বেশ কিছুদিন ফুচকার দোকানগুলো বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি ফের দোকান বসাতে শুরু করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এতে অনেকেই অভিযোগ করেন,দোকান বসার পেছনে নাকি জেলা বিএনপির সদস্য সচিব রিপনের নাম ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে আব্দুর রহিম রিপন স্পষ্ট করে বলেন, “আমার নাম ব্যবহার করে কেউ যদি অবৈধভাবে দোকান বসানোর সুযোগ নেয়, তা মেনে নেওয়া হবে না। কেউ ইচ্ছাকৃতভাবে আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।”

রোববার (৫ মে) বিকেলে রিপন নিজে ঘটনাস্থলে যান পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী ও অ্যাডভোকেট নিয়ামুল হককে সঙ্গে নিয়ে। সেখানে উপস্থিত ফুচকা বিক্রেতাদের উদ্দেশে তিনি কঠোর ভাষায় জানান, শহরের প্রাণকেন্দ্রটি একটি “আইকনিক ও পরিচ্ছন্ন এলাকা” হিসেবে পরিচিত। এর পাশে স্কুল-কলেজসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় এখানে এ ধরনের হাট বসানো অযৌক্তিক ও অনুচিত।

তিনি বলেন,”পৌর নাগরিকরাও চান না এই জায়গায় অনিয়ন্ত্রিত দোকান বসুক। শহরের সৌন্দর্য ও সুশৃঙ্খলতা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।”

প্রসঙ্গত,গত ৬ এপ্রিল কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত হন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সুজন মিয়া। তার মৃত্যুর পর শহরের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এই প্রেক্ষাপটে,পৌরসভা সম্মুখে দোকান বসানো নিয়ে সম্প্রতি জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
  • পুরান ঢাকায় মেস থেকে জবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শ্রীমঙ্গলে হাজী মুজিবের উঠান বৈঠক
  • পে-কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন
  • আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম