Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্যারোলের জন্য মন্ত্রণালয়ে যাওয়ার নির্দেশ দীপু মনিকে

Bangla FMbyBangla FM
১:৩৩ pm ০১, মে ২০২৫
in জাতীয়
A A
0

জুলাই গণহত্যার মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারিক প্যানেল জানায়, মন্ত্রণালয় যদি এই আবেদনে সাড়া না দেয়, তাহলে আদালত নিজে বিষয়টি বিবেচনা করবে।

বুধবার (৩০ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে প্যারোলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সিফাত মাহমুদ এবং সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ আবুল হাসান, নিজাম উদ্দিন ও মাহমুদুর রহমান রুবেল। রাষ্ট্রপক্ষের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম ও প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার।

আবেদনের শুনানিতে ব্যারিস্টার সিফাত মাহমুদ জানান, ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পাশে থাকার প্রয়োজনেই প্যারোল আবেদন করা হয়েছে। আদালত তখন জানতে চান, কেন মন্ত্রণালয়ে আবেদন না করে সরাসরি ট্রাইব্যুনালে আসা হয়েছে। উত্তরে সিফাত মাহমুদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব ক্ষমতা রয়েছে, আর আদালতের নির্দেশ থাকলে মন্ত্রণালয়ে আবেদন করাও যুক্তিযুক্ত হবে।

এ সময় প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার বলেন, প্যারোলের আবেদন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে করা উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে এ বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা রয়েছে।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও বলেন, প্যারোলের সিদ্ধান্ত মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল। এই আবেদন আদালতের মূল্যবান সময় নষ্ট করছে এবং বিচারপ্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

Tags: আন্তর্জাতিক ট্রাইব্যুনালদীপু মনির প্যারোলে মুক্তির আবেদনে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে ধানের শীষের জনসভায় উপচে পড়া সমর্থন, এগিয়ে আবুল হোসেন খান
  • ভোটকেন্দ্র আগে গিয়ে ‘হ্যাঁ’ তে সিল মারবেন পরে মার্কা খুজবেন – স্বতন্ত্র প্রার্থী সাব্বির
  • র‍্যাব-৫ এর অভিযানে গোমস্তাপুরে বিপুল অস্ত্র উদ্ধার
  • নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাকের
  • চাঁদাবাজি থেকে মুক্তি চায় মানুষ, নির্বাচনে বসন্তর কোকিল বয়কট কর‌বে- হাসনাত আব্দুল্লাহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম