Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

Bangla FMbyBangla FM
১২:৪৩ pm ০১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:


“শ্রমিক মালিক এক হয়ে, গড়বো দেশ নতুন করে” এই শে¬াগানকে সামনে রেখে নীলফামারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচি শুরু করে বিভিন্ন শ্রমিক সংগঠন। এরপর সকাল সাড়ে ৮ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় ফিরে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
এতে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার মুহসীন আলী, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, জেলা আদালতে জিপি আবু মো. সোয়েম, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, সেক্রেটারি আন্তাজুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, শ্রমিকদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় মালিকদের পাশাপাশি সরকারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শ্রমিকদের কল্যাণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা শ্রমিকদলের সভাপতি নূর আলম, সাধারন সম্পাদক জামিয়ার রহমান, জেলা আদালতের এপিপি মামুনুর রশিদ পাটোয়ারী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  একইভাবে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুরে নানা কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে।

Tags: মহান মে দিবস পালিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যনগরে সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা
  • নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ে বিএনপি কর্মীর মৃত্যু
  • এক যুগ পর তারেককে দিল্লীর বার্তা
  • তারেক রহমান দক্ষিণ এশিয়া ও বিশ্বকে যে বার্তা দিচ্ছেন
  • টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম