Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুক্তাগাছায় জামাইয়ের হাতে শাশুড়ি খুন

Bangla FMbyBangla FM
৯:৩৭ am ০১, মে ২০২৫
in অপরাধ
A A
0

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:


মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের হাতে মোছাঃ ফজিলা খাতুন (৪৫) নামে এক নারী খুন হয়েছেন। বৃহস্পতিবার (১মে) রাতে উপজেলার ১নং দুল্লা ইউনিয়নের হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজিলা খাতুন স্থানীয় মৃত জালাল উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত জামাই মোঃ মনির মিয়া (৩০) একই এলাকার সেলিম মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মনিরের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। ঝগড়ার এক পর্যায়ে মনির ঘর থেকে চলে যান। রাত অনুমানিক আড়াইটার সময় মোঃ মনির বাড়িতে এসে তার ছেলে মোঃ রোহান মিয়াকে (৪) নিয়ে চলে যেতে চাইলে তার স্ত্রী রুমার সাথে পুনরায় কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।

এক পর্যায়ে মনিরের হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে মারতে গেলে শাশুড়ি- ফজিলা খাতুন বাঁধা দিলে মনিরের হাতে থাকা ছুরি দিয়ে ফজিলা খাতুনের তলপেটের বাম সাইডে আঘাত করে এবং তার স্ত্রীকেও আঘাত করে। দুজনে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রæত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শ^াশুড়ি ফজিলা খাতুন কে মৃত ঘোষণা করে। স্ত্রী রুমা আক্তার চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন  জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। আসামী পালিয়ে যাওয়াতে গ্রেফতার করা যায়নি। অভিযোগ এখনো পাইনি, পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে আগুন
  • সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ২টি ব্যাংক ও ৪টি দোকান
  • দীঘিনালার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
  • হিট ফাউন্ডেশনের যশোরে ইফতার ও হুইলচেয়ার বিতরণ
  • প্রতিবেশীর বিরুদ্ধে অগ্নিসংযোগের হুমকির অভিযোগ, এলাকায় আতঙ্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম