Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লক্ষীপুরে “সেমিনার অন ফাউন্ডেশন ইংলিশ” অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৮:১০ am ৩০, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মো.  আশিকুর রহমান, ফিচার কন্ট্রিবিউটর:

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর-এ একুশে এপ্রিল অনুষ্ঠিত হয়েছে “সেমিনার অন ফাউন্ডেশন ইংলিশ”। এটি আয়োজন করে এক্স ফারুকিয়ানস অ্যাসোসিয়েশন (ইফা) এবং বাস্তবায়নে ছিল ইংলিশ থেরাপি।

সেমিনারে মো. মাইনুল ইসলাম এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহেদ আরমান, সহকারী কমিশনার (ভূমি), রায়পুর, লক্ষ্মীপুর। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন।

দিনব্যাপী এই সেমিনারে ছিল মনোমুগ্ধকর ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, এবং শিক্ষার্থীদের ইংরেজি ভাষার প্রতি ভীতি দূর করার জন্য একাধিক ইন্টার‌্যাকটিভ সেশন। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও উৎসাহের সঞ্চার করে।

মাইনুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে ইংরেজি ভাষার প্রতি ভয় দূর করা এবং একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা। ইংরেজি শেখা শুধু পরীক্ষার জন্য নয়, বরং এটি আত্মপ্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। আমি সকল অংশগ্রহণকারী, শিক্ষক, ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানাই—বিশেষ করে এক্স ফারুকিয়ানস অ্যাসোসিয়েশনকে, যারা এই আয়োজনকে বাস্তবে রূপ দিতে পাশে ছিল।

তিনি আরও বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত সক্রিয় ও উৎসাহব্যঞ্জক। এসময় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজনের শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র পুরস্কার প্রদান করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খনিজ সম্পদ ছাড়াই সম্পদ ছাড়াই ইসরায়েল ধনী হলো
  • বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজ শুরু কাল
  • বিভিন্ন ইস্যুতে বিরোধ থাকলেও তা যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী
  • দিনাজপুরে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
  • জামালপুরে মাটির নিচ থেকে ২৫ ভরি স্বর্ণ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম