Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিজেপি এমপির বাংলাদেশে পানি বন্ধের দাবি

Bangla FMbyBangla FM
১১:০৬ am ২৭, এপ্রিল ২০২৫
in বিশ্ব
A A
0

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত কয়েক দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়। পাকিস্তান এই পদক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে উল্লেখ করেছে।

চিরবৈরী দুই দেশের এই টানাপোড়েনের মধ্যে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক এমপি বাংলাদেশকেও টেনে এনেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে গঙ্গার পানিবণ্টন চুক্তি বন্ধের দাবি তুলেছেন। ১৯৯৬ সালে ভারতের কংগ্রেস সরকারের সময় করা এই চুক্তিকে তিনি “ভুল” বলে মন্তব্য করেন এবং প্রশ্ন তোলেন, “যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে আর কতদিন পানি ভাগাভাগি করবো?”

দুবে আরও বলেন, “আর কতদিন সাপকে পানি দেব? সময় এসেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার।” সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, ভারত-বাংলাদেশ সীমান্তকে সুরক্ষিত করা জরুরি, যাতে সন্ত্রাসী অনুপ্রবেশ ঠেকানো যায়।

তিনি আরও উল্লেখ করেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অতীতে বাংলাদেশের সঙ্গে পানিবণ্টন নিয়ে আপত্তি তুলেছিলেন। নিশিকান্ত দুবে দাবি করেন, “যতদিন না বাংলাদেশ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করছে, ততদিন তাদের পানি সরবরাহ বন্ধ করা উচিত।”

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেহেলগাম হামলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। বিহারের এক জনসভায় তিনি বলেন, যারা এই হামলার পেছনে রয়েছে, তাদের এমন শাস্তি দেওয়া হবে যা কল্পনারও বাইরে। মোদি প্রতিশ্রুতি দেন, সন্ত্রাসের বিরুদ্ধে ভারত সম্ভাব্য সব কঠোর ব্যবস্থা নেবে।

পেহেলগাম হামলার জেরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। সিন্ধু চুক্তি স্থগিতের পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে ভারত। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে বাণিজ্য এবং ভিসা কার্যক্রম বন্ধ করেছে এবং নিজেদের আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। দুই দেশের সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে এই ঘটনার পর।

Tags: বাংলাদেশে পানি বন্ধের দাবিবিজেপি এমপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম