Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

Bangla FMbyBangla FM
৮:৫৯ am ২৭, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা :

নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। 

রোববার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন কালা (৪২) উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সল্যাঘটিয়া গ্রামের নূর আহমেদ ছেলে।

স্থানীয়রা জানায়, বেলা পৌনে ১১টার দিকে আবুল কালামসহ চার দিনমজুর জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হলে পৌনে ১১টার দিকে তাদের পাশে বিকট শব্দে একটি বজ্রপাত হয়। এ সময় তিন দিনমজুর দৌঁড়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও নুরুল আমিনের হাতে গাছ কাটার করাত থাকায় তিনি নিরাপদে যেতে পারেননি। এসময় বজ্রপাতের শব্দে তার যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। 

এ বিষয়ে সুধারাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) রহমান মন্জুর বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

নোয়াখালী আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম জানিয়েছেন, জেলা শহর মাইজদীতে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘন্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tags: দুর্ঘটনাবজ্রপাতে দিনমজুরের মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গল লাংলিয়া পুঞ্জিতে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • শ্রীমঙ্গলে শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি
  • বাউফল প্রাণিসম্পদ হাসপাতালে সেবার নামে হয়রানির অভিযোগ
  • কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
  • গৃহপরিচালিকা নয়নী হত্যা মামলা ও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে ছিনিমিনি, পাশে দাঁড়াল মানবাধিকার বাস্তবায়ন সংস্থা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম