Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কোনো দলকে ক্ষমতায় বসানোর ইচ্ছা নেই: নাহিদ

Bangla FMbyBangla FM
১০:৩৫ am ১৯, এপ্রিল ২০২৫
in রাজনীতি
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক চলছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এই বৈঠক শুরু হয়।

দলটির আট সদস্যের প্রতিনিধিদলে ছিলেন—দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা।

বৈঠকের সূচনা বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার চান তারা। কোনো দলকে ক্ষমতায় বসানোর ইচ্ছা নেই। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করে এনসিপি নতুন বন্দোবস্ত চায়।

এ সময় কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, এনসিপি নেতারা স্বৈরশাসককে পালাতে বাধ্য করেছে, জাতি তাদের সে অবদান স্মরণ করবে।

গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে বারবার পর্যদুস্ত করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে।

 রাষ্ট্রকে একদল বা একক ব্যক্তির ক্ষমতা কেন্দ্রে পরিণত করা হয়েছিল। সংস্কারের মাধ্যমে তা ফিরিয়ে আনা হবে বলেও জানান ড. আলী রীয়াজ।

Tags: এনসিপিনাহিদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২
  • কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
  • দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা
  • সৈয়দপুর রেলওয়ে কারখানায় তার চুরি করায় কর্মচারী আটক
  • গাইবান্ধায় হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম