Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পর্দার বাইরেও বাজিমাত, যে পথে কোটিপতি হলেন শিল্পা

Bangla FMbyBangla FM
৮:২৭ am ১৮, এপ্রিল ২০২৫
in বিনোদন
A A
0

নিজের অভিনয় জীবন ছাড়িয়ে এখন ব্যবসায়ী হিসেবেও এক সফল নাম হয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন তার এই রূপান্তরের পেছনের চমকপ্রদ গল্প।

ঘটনাটি আজ থেকে প্রায় আট বছর আগের। একটি স্টার্টআপ প্রসাধনী ব্র্যান্ড শিল্পার কাছে এসেছিল তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার প্রস্তাব নিয়ে। কিন্তু কোম্পানিটির তখনকার আর্থিক অবস্থা ছিল এমনই, তারা তার সম্মানী পর্যন্ত মেটাতে পারছিল না। সেই সময়, সাধারণ পেইড চুক্তি না করে শিল্পা নিজেই কোম্পানিটিকে প্রস্তাব দেন—তিনি পারিশ্রমিকের বদলে প্রতিষ্ঠানের অংশীদার হতে চান।

এই সিদ্ধান্তই বদলে দেয় তার অর্থনৈতিক ভবিষ্যৎ।
২০১৮ সালে তিনি মাত্র ৬.৭ কোটি টাকার বিনিয়োগে পান ১৬ লাখ শেয়ার। এরপর সংস্থাটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বাজারে, এবং সময়ের সঙ্গে বাড়তে থাকে তার মূল্য।

২০২৩ সালে সেই বিনিয়োগের মূল্য দাঁড়ায় ৩৯ কোটিতে। একই বছরে শিল্পা বিক্রি করেন তার ১৩.৯৩ লাখ শেয়ার, যেখান থেকে লাভ করেন প্রায় ৪৫ কোটি ১৩ লাখ রুপি—শুধু এই এক লেনদেনেই।

বর্তমানে, অর্থাৎ ২০২৫ সালের এপ্রিলের হিসাব অনুযায়ী, ওই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ২৩৬ রুপি। এখনও অভিনেত্রীর হাতে রয়েছে ২.৩ লাখ শেয়ার, যার মোট মূল্য দাঁড়ায় প্রায় ৫ কোটি ৪২ লাখ রুপি।

শিল্পার এই দৃষ্টান্ত দেখিয়ে দিল, কেবল বড় পর্দা নয়—সঠিক সময়ে বুদ্ধিমত্তার সঙ্গে নেওয়া সিদ্ধান্ত একজন শিল্পীকে সফল বিনিয়োগকারীও করে তুলতে পারে।

Tags: প্রসাধনী ব্র্যান্ডশিল্পা শেঠি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের আনন্দ নয়, বনসংলগ্ন বাওয়ালি পরিবারে নীরব কান্না
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, আহত ১০
  • পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ: ডা. অচিনপুরী
  • কালাইয়ে ৪৮৫ জন পেলেন ঈদ উপহার
  • নরসিংদীর বেদে পল্লী ও অসহায় পরিবারকে ঈদ উপহার দিলেন ড. আবদুল মঈন খান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম