Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে সংঘাত নয়:ভারত

Bangla FMbyBangla FM
১২:০২ pm ১৭, এপ্রিল ২০২৫
in বিশ্ব
A A
0

ভারত সম্প্রতি বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ বাতিল করে দেয়। ৮ এপ্রিল নেওয়া এ সিদ্ধান্তের পর মাত্র এক সপ্তাহ পার হতে না হতেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্থলবন্দর দিয়ে ভারতের সুতা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই প্রেক্ষাপটেই ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দিল্লি বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের বাণিজ্যিক সংঘাতে যেতে চায় না। এমনকি ঢাকার সিদ্ধান্তের পাল্টা কোনো ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও কম—এমনটাই উঠে এসেছে তাদের প্রতিবেদনে।

টাইমস অব ইন্ডিয়া ভারতের সরকারি সূত্রের বরাতে আরও জানায়, বাংলাদেশের ওপর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পেছনে রাজনৈতিক কোনো কারণ নেই, বরং ভারতের অভ্যন্তরীণ বিমানবন্দর ও স্থলবন্দরের চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও দেশটির অন্যান্য কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, বাংলাদেশের একজন উপদেষ্টার ‘সেভেন সিস্টার্স’ বিষয়ে মন্তব্যের প্রতিক্রিয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলেও নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি এর প্রভাব থেকে মুক্ত থাকবে বলে আশ্বস্ত করেছে ভারত সরকার। তারা দাবি করেছে, বাংলাদেশ সরকারই মার্চ মাসে তিনটি বন্দর বন্ধ করে এবং স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। যদিও সুতা আমদানির বিষয়ে নির্দেশনা আনুষ্ঠানিকভাবে জারি করা হয় এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে।

ভারতীয় সংবাদমাধ্যমটি আরও দাবি করেছে, গত জানুয়ারিতে বেনাপোল কাস্টমসে বাংলাদেশ যে বাড়তি সতর্কতার ব্যবস্থা নিয়েছিল, তাতেও দুই দেশের মধ্যে বাণিজ্যে ব্যাঘাত ঘটে। একইসঙ্গে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, বাংলাদেশ ভারতের ওপর নির্ভরতা কমিয়ে পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে। এর প্রমাণ হিসেবে তারা উল্লেখ করেছে, ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে বাংলাদেশে ৫০ হাজার টন চাল আমদানির বিষয়টি।

এই পুরো বিষয়টিকে ঘিরে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক কিছুটা উত্তেজনার মধ্যে থাকলেও ভারতের পক্ষ থেকে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে পরিস্থিতি কী মোড় নেয়, তা নির্ভর করবে ভবিষ্যতের কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপগুলোর ওপর।

Tags: ট্রান্সশিপমেন্টবাণিজ্য যুদ্ধেবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমান দক্ষিণ এশিয়া ও বিশ্বকে যে বার্তা দিচ্ছেন
  • টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
  • মৌলভীবাজার-৪ আসনে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী
  • সিরাজগঞ্জ-২ আসনকে বসবাসযোগ্য গড়ার প্রতিশ্রুতি দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু
  • বাউফলে বাড়ানি খালের ১১টি স্থানে বাঁধ দিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম