Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশের বাস্তবতা না জেনে আইন পাস কেন? মোদিকে প্রশ্ন মমতার

Bangla FMbyBangla FM
৯:৩৫ am ১৭, এপ্রিল ২০২৫
in বিশ্ব
A A
0

সংশোধিত ওয়াকফ বিল পাসের পর ভারতজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও উত্তেজনা। মুসলিমদের ধর্মীয় সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই আইনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে অনেকেই প্রতিবাদে সরব হয়েছেন। শুধু ভারতে নয়, এর প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। এই উত্তপ্ত প্রেক্ষাপটে বাংলাদেশের পরিস্থিতিকে নজির হিসেবে তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম ও মোয়াজ্জিমদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ওয়াকফ ইস্যুতে কেন্দ্র সরকার খুবই অবিবেচকের মতো আচরণ করেছে। তিনি প্রশ্ন তোলেন, “বাংলাদেশের পরিস্থিতি জানেন না? তাহলে এত তাড়াহুড়ো কেন? পশ্চিমবঙ্গ তো বাংলাদেশের সীমানা ঘেঁষে রয়েছে। আপনারা যা খুশি চুক্তি করুন, কার সঙ্গে আলোচনা করুন—তাতে দেশের উপকার হলে আমরা কিছু বলব না। কিন্তু আইন পাস করার আগে পার্শ্বপ্রতিক্রিয়ার দিকটা তো ভাবা উচিত ছিল।”

মমতা অমিত শাহকেও ছাড় দেননি। তিনি বলেন, “ওই ব্যক্তি কখনো প্রধানমন্ত্রী হবেন না। মোদিজির প্রধানমন্ত্রীত্ব চলে গেলে তার কী হবে, সেটাই দেখার বিষয়। তাকে তো হামাগুড়ি দিতে হবে।” তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একহাতে নিয়ে আরও বলেন, “সবকিছু নিজের মতো ব্যবহার করছেন তিনি। তার হাতে সব এজেন্সি—যেভাবে খুশি চালাচ্ছেন।”

মমতা মোদিকে অনুরোধ করেন, অমিত শাহকে যেন নিয়ন্ত্রণে রাখা হয়। তার কথায়, “আমি প্রধানমন্ত্রীকে বলব, অনুগ্রহ করে ওনাকে সামলান। দেশের ভিতরে এত উত্তেজনা সৃষ্টি করে কী লাভ? ওয়াকফ আইন নিয়ে মানুষ উদ্বিগ্ন।”

সংখ্যালঘুদের উদ্দেশে মমতা শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “একটু ধৈর্য ধরুন। সামনের বছরে দিল্লিতে অনেক কিছু পাল্টে যাবে। নতুন সরকার আসবে, তখন এই হামাগুড়িবাবুদের আর দেখা যাবে না।”

মমতার বক্তব্যে স্পষ্ট, তিনি শুধু কেন্দ্র সরকারের সিদ্ধান্তেই নয়, এর রাজনৈতিক উদ্দেশ্যেও গভীর প্রশ্ন তুলেছেন। তার মতে, এই বিলের মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে, যা শুধু রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও বিপজ্জনক বার্তা দিচ্ছে।

Tags: ওয়াকফবৈষম্যমূলকমমতা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকৃবি’র ৭২টি কার্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টরসহ বিভিন্ন শিক্ষা সরঞ্জাম বিতরণ
  • শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
  • ‎শাট ডাউনে স্থবির ববির একাডেমিক কার্যক্রম, ডিনদের সাথে বৈঠকে কিছুটা আশার সঞ্চয়
  • মে দিবসে শ্রমজীবীদের প্রতি শ্রদ্ধা জানাল জাতীয় পার্টি
  • বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম