Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বর্ণাঢ্য বর্ষবরণের আয়োজন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে

Bangla FMbyBangla FM
১২:৪৮ pm ১৪, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

বাংলা নববর্ষকে স্বাগত জানাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও আনন্দঘন আয়োজন। সোমবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে বন্দিদের অংশগ্রহণে নববর্ষ উদ্‌যাপন শুরু হয়। কারাগারের ৫৯৭ জন বন্দির জন্য পরিবেশিত হয় ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ দিয়ে নববর্ষের সকাল।

এরপর বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে অংশ নেন বন্দি ও কারাকর্মকর্তারা। কারাগারের ভেতরেই তৈরি সুসজ্জিত মঞ্চে শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, গম্ভীরাসহ নানা আয়োজন ছিল এই অনুষ্ঠানে। জেলার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই আয়োজন করা হয় গম্ভীরা পরিবেশনার।

বন্দিদের মুখে হাসি ফোটাতে দুপুরে বিশেষভাবে সাজানো হয় খাবারের তালিকা। পোলাও, গরু ও খাসির মাংস, চিকেন রোস্ট, ঐতিহ্যবাহী আদি চমচম, টক দই, পান-সুপারিসহ নানা স্বাদের পদে ভরে ওঠে বন্দিদের প্লেট।

জেলখানার পরিবেশ আরও রঙিন করে তুলতে বন্দিরাই দুই দিন ধরে হাতে রংতুলি নিয়ে আলপনায় সাজিয়েছেন কারাগারের দেয়াল ও অভ্যন্তরীণ রাস্তাঘাট। পুরো আয়োজনটিকে এক আনন্দময় ও উৎসবপ্রবণ পরিবেশে পরিণত করে তোলেন কারা প্রশাসনের সদস্যরাও।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেল সুপার মো. আমজাদ হোসেন, জেলার মো. জাকির হোসেন, ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামানসহ অন্যান্য কারা কর্মকর্তা ও কর্মচারীরা।

এই আয়োজন প্রমাণ করে, বন্দিজীবনের সীমাবদ্ধতার মধ্যেও সংস্কৃতি ও উৎসবের ছোঁয়ায় মানুষকে নতুনভাবে জাগ্রত করা যায়।

Tags: কারাগারচাঁপাইনবাবগঞ্জবর্ণাঢ্য শোভাযাত্রা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম