Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বন্দি জীবনেও উৎসবের ছোঁয়া, বৈশাখ আয়োজন ঢাকার কারাগারে

Bangla FMbyBangla FM
১১:৫৩ am ১০, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0

নববর্ষকে কেন্দ্র করে রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য থাকছে ব্যতিক্রমী আয়োজন। বৈশাখের উৎসব থেকে যেন কারাবন্দীরাও বঞ্চিত না থাকেন, সে চিন্তা থেকেই এমন আয়োজনের উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারা সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখের সকাল শুরু হবে পান্তা ভাত ও ইলিশ ভাজা দিয়ে। দুপুরের খাবারে থাকবে পোলাওয়ের সঙ্গে গরু বা খাসির মাংস। রাতের মেন্যুতে রাখা হয়েছে ভাত, সঙ্গে আলুর দম বা ছোলার ডাল। বর্ষবরণের আনন্দ বাড়িয়ে দিতে দুপুরের পর কারাগারের ভেতরেই আয়োজন করা হবে এক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেবেন কারাবন্দীরাই।

সাধারণত কারাবন্দীদের দৈনন্দিন খাবারে থাকে রুটি, ডিম ও হালুয়া (সকালে), ডাল-ভাত-সবজি (দুপুরে) এবং মাছ বা মাংসসহ ডাল-ভাত (রাতে)। তবে পহেলা বৈশাখে থাকবে এই বিশেষ খাবারের ব্যতিক্রম আয়োজন।

জেল সুপার সুরাইয়া আক্তার জানিয়েছেন, “বর্তমানে আমাদের কারাগারে ৮ হাজার ১১৭ জন বন্দী রয়েছেন। বৈশাখ উপলক্ষে দিনটি উদযাপনে আমরা সবাইকে একযোগে বিশেষ খাবার সরবরাহ করব। ডিভিশনপ্রাপ্ত ও ভিআইপি বন্দীরাও এদিন একই ধরনের খাবার পাবেন। সেই সঙ্গে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।”

বন্দিদের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়, যা বন্দীজীবনের একঘেয়েমির ভেতরেও এনে দেয় একদিনের প্রাণের ছোঁয়া।

Tags: কেন্দ্রীয় কারাগারনববর্ষবৈশাখ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এখন আমার বিদায় নেয়ার পালা: প্রধান উপদেষ্টা
  • মধ্যনগরে ভারতীয় মদসহ গ্রেপ্তার-১
  • ঝালকাঠিতে ব্যবসা হারিয়ে কুল চাষে বাজিমাত
  • হরিপুরে কমছে গমের আবাদ, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা
  • পাইকগাছা-যশোর রুটে পরিবহন সিন্ডিকেটের ‘অঘোষিত অবরোধ’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম