Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চীন ছাড়া অন্যান্য দেশের ওপর শুল্ক স্থগিত, বাংলাদেশের জন্য বাড়ছে চাপ

Bangla FMbyBangla FM
৩:৪৩ am ১০, এপ্রিল ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ছাড়া বিশ্বের অন্য ৭৫টিরও বেশি দেশের ওপর আরোপ করা পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন। তবে চীনের ক্ষেত্রে শুল্ক হার বাড়িয়ে ১২৫ শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (৯ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ‘ট্রুথ’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, “চীন বিশ্ববাজারে যে আচরণ করছে তা গ্রহণযোগ্য নয়। তাদের শোষণমূলক নীতির জবাব হিসেবেই এই সিদ্ধান্ত।”

বাংলাদেশের ক্ষেত্রে গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন ৩৭ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করে। এই ঘোষণার পর বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রে রপ্তানি কার্যক্রমে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

ট্রাম্প আরও জানিয়েছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে এবং কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি, তাদের জন্য শুল্ক হার সাময়িকভাবে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

তবে যেসব দেশ আগে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা পেত, তাদের জন্য সেই সুযোগ আর থাকছে না। এখন থেকে সব দেশকেই অন্তত ১০ শতাংশ শুল্ক দিয়ে মার্কিন বাজারে পণ্য পাঠাতে হবে। উল্লেখ্য, বাংলাদেশের পণ্যে আগেও গড়ে ১৫ শতাংশ শুল্ক ধার্য ছিল, যা নতুন শুল্ক নীতির ফলে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রে রপ্তানি প্রতিযোগিতা আরও কঠিন হয়ে পড়বে।

Tags: বাংলাদেশের ওপর শুল্ক স্থগিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অর্থাভাবে থমকে যাওয়া স্বপ্নে প্রাণ ফেরালেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার
  • সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ আগুন
  • বাংলাদেশিদের ভিজিট ভিসা নিয়ে নতুন বার্তা যুক্তরাষ্ট্রের
  • ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা
  • ক্রীড়াঙ্গনে অবদান ও তৃণমূল উন্নয়নে কাজ করবে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম