Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতিকে যুবদলের নেতার হুমকি

Bangla FMbyBangla FM
১২:৫৮ pm ০৯, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

 

সাইফুল ইসলাম, বাউফল ( পটুয়াখালী) প্রতিনিধি 

বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি  সিদ্দিকুর রহমানকে হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক  হুমায়ুন কবির সোহাগ। গতকাল ৮ এপ্রি ল  দুপুর দেড়টার দিকে মুঠোফোনে সিদ্দিকুর রহমানকে এই হুমকি দেন সোহাগ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতোমধ্যে সেই অডিও রেকর্ডটি ভাইরাল হয়ে গেছে।

অডিওটিতে যুবদল নেতা সোহাগ বলেন, ‘আমি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পাইছি। তুই কাজের সাইটে কেন গিয়েছিস? অনিয়ম করলে অফিস দেখবে, তুই কেন যাবি? তুই কি সিভিল ইঞ্জিনিয়ার? সাংবাদিকদের কাজ সাইটে যাওয়ার না। খোট খাইতে যাও? আমি আসতেছি, তুই ওখানে থাক। তোকে খোট খাওয়াইতে আসছি। তুই অফিসে যোগাযোগ কর, ফাজলামি করস? তুই সাংবাদিক, অন্য কাজ কর। সাইটে গেলে তোকে কিভাবে কী করতে হয় সেটা দেখাবো। তোকে দেখে নেব।’ এরপর তিনি ফোন কেটে দেন।

এ বিষয়ে সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, ‘একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার হুমায়ুন কবির সোহাগকে ফোন দিলে তিনি পরে আমাকে ফোন দিয়ে হুমকি দেন।’

এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির সোহাগ বলেন, ‘আমি সাংবাদিকের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আমি বলেছি, আমার এক ভাই কাজ করে। আমরা নিজেরা কোনো সমস্যা হলে বসে কথা বলে সমাধান করব।’

এ বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন প্রতিনিধি বলেন, ‘সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। তারা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরবেন। তাদের পেশাগত কাজে কেউ বাধা প্রদান কিংবা হুমকি দিলে যুবদল তা সমর্থন করে না। এমন ঘটনা ঘটলে সেটা অবশ্যই দুঃখজনক।’

Tags: অপরাধবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অন্তর্বর্তী সরকারের চুক্তিগুলো খতিয়ে দেখা উচিত: দেবপ্রিয়
  • নড়াইলে বাড়ির পাশে বৃদ্ধর ঝুলন্ত ম**দেহ উদ্ধার
  • নাওডোবা বাস সংঘর্ষে হেল্পার নিহত, ৫ আহত, ঢাকামুখী লেন বন্ধ
  • দিনাজপুরে বাস ও স্কুল ভ্যান সংঘর্ষ, শিক্ষার্থী নিহত
  • লেবু যখন ডিমের সমান দামে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম