Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মালাইকা আরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, সাইফ আলী খানও অভিযুক্ত!

Bangla FMbyBangla FM
৯:২৬ am ০৯, এপ্রিল ২০২৫
in বিনোদন
A A
0

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০১২ সালে মুম্বাইয়ের কোলাবা এলাকার একটি পাঁচতারা হোটেলে ঘটে যাওয়া হামলার মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। তবে, তা এড়িয়ে যাওয়ার ফলে গতকাল মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ঘটনার সূত্রপাত ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি, যখন মুম্বাইয়ের কোলাবা এলাকায় শিল্পপতি ইকবাল শর্মার ওপর হামলা চালান বলিউড অভিনেতা সাইফ আলী খান, শিল্পপতি বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নিপতি শাহিল লাদাখ। অভিযোগ উঠেছিল, সাইফ আলী খান এবং তার সঙ্গীরা হোটেলে চিৎকার চেঁচামেচি এবং অশোভনীয় আচরণ করেন, যা এক পর্যায়ে শারীরিক সংঘর্ষে রূপ নেয়। সাইফের বিরুদ্ধে শিল্পপতি ইকবাল শর্মাকে ঘুষি মেরে তার নাক ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, সাইফ এবং তার সঙ্গীরা ইকবালের শ্বশুর রমনভাই প্যাটেল-কে হেনস্তা করেন।

এ ঘটনায় মালাইকা আরোরা প্রত্যক্ষদর্শী ছিলেন এবং তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে ব্যর্থ হন, যার কারণে মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে ৫ হাজার রুপি জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ঘটনাটি ঘটেছিল কোলাবার পাঁচতারা হোটেলে, যেখানে সাইফ এবং তার সঙ্গীরা মালাইকা আরোরার সাথে ছিলেন। পুলিশ দাবি করেছে, পুরো ঘটনাটি তাঁর চোখের সামনে ঘটেছিল, এবং সেই কারণে তাকে প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে হাজির হতে বলা হয়েছিল।

এ ঘটনায় ২০১৪ সালে সাইফ আলী খান, শাকিল লাদাখ এবং বিলাল আমরোহি-এর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়। ২০১৭ সালে সাইফ আলী খান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ইচ্ছাকৃত আঘাত করার অভিযোগ আনা হয়। কিন্তু ২০১৯ সালে সাইফের মামলা খারিজ হয়ে যায় এবং ২০২৩ সালে তিনি বেকসুর খালাস পান।

তবে মামলার পূর্ণাঙ্গ রায় দানের আগে, বিশেষ নজর রাখা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ওপর। সেই কারণে, মালাইকা আরোরাকে একাধিকবার তলব করা হয়েছে।

Tags: গ্রেপ্তারি পরোয়ানাবলিউডমালাইকা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম