Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাবনায় সড়কের পাশে মিলল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

Bangla FMbyBangla FM
৫:৪০ am ০৯, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার, পাবনা
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় সড়কের পাশ থেকে জাহিদুল মোল্লা (৬০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) সকালে পাবনার আতাইকুলা-ডেমরা সড়কের তেবাড়িয়া হাজির বটতলা নামক স্থানে এই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে ফেলে রেখেছে বলে ধারণা পুলিশের।

নিহত জাহিদুল মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমড়া ইউনিয়নের ছোট পাথাইল হাট গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার ছেলে এবং পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কেএম হাবিবুল ইসলাম জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে আসলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কে বা কারা, কি কারণে তাকে হত্যা করেছে তার তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে কাঠের ব্যবসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন জাহিদুল। আর আজকে সকালে তার মরদেহ পাওয়া কথা শুনে এখানে (ঘটনাস্থল) এসেছি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: তেলের বাজারে বড় দরপতন
  • মায়ের অসুস্থতার খবর শুনে মালয়েশিয়ায় প্রবাসী যুবকের মৃত্যু
  • পাঁচ মাসেও বিজ্ঞান বই পায়নি অষ্টম শ্রেণির ৬০ শিক্ষার্থী
  • শান্তিগঞ্জে কৃষক মজুর মৎস্যজীবীর ১০ দফা দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম