Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ই-জিপি সহজীকরণে বিপিপিএ’র কর্মশালা

Bangla FMbyBangla FM
৯:৪১ am ০৮, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারে সরকারি প্রকিউরমেন্ট পদ্ধতি আরও স্বচ্ছ ও কার্যকর করতে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) আয়োজিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অংশ নেন সরকারি কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠান, ব্যাংক প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আশফাকুর রহমান।

কর্মশালায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বুলবুল আহমদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, ঠিকাদার মো. শাহিন আহমদ ও তোফায়েল আহমদ তুয়েলসহ অন্যান্য অংশগ্রহণকারী।

কর্মশালায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থাপনার বিভিন্ন দিক, চ্যালেঞ্জ এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় যেসব জটিলতা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে, তা তুলে ধরেন এবং এর সমাধানে বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করেন।

এই কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রকিউরমেন্ট ব্যবস্থার উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: তেলের বাজারে বড় দরপতন
  • মায়ের অসুস্থতার খবর শুনে মালয়েশিয়ায় প্রবাসী যুবকের মৃত্যু
  • পাঁচ মাসেও বিজ্ঞান বই পায়নি অষ্টম শ্রেণির ৬০ শিক্ষার্থী
  • শান্তিগঞ্জে কৃষক মজুর মৎস্যজীবীর ১০ দফা দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম