Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
১:১৯ pm ০৫, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0
অভিযুক্ত রাসেদুল ইসলাম রাসেল।

অভিযুক্ত রাসেদুল ইসলাম রাসেল।

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে রাসেদুল ইসলাম রাসেদকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়েরের পর রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি উপজেলার বিন্নাগাড়ি এলাকার বাদশা মিয়ার ছেলে। বাদীর বাড়িও একই উপজেলায়।

এ জাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী ছয় মাস পূর্ব তালাক প্রাপ্ত হয়ে বাবার বাসায় ফিরে আসেন। দশ বারো দিন আগে রমজানের মধ্যে ঈদের কেনাকাটা করতে উপজেলার রাণীগঞ্জ বাজারে আসেন ওই নারী। সেখানে পরিচয় হয় রাসেদুলের সাথে। এরপর তখন থেকে তাদের মুঠোফোনে কথা বার্তা চলে। ঈদের একদিন আগে আবারো বাজারে দেখা হলে অভিযুক্ত রাসেদুল ওই নারীকে কিছু কসমেটিকস কিনে দেয়। ঈদের পরের দিন মঙ্গলবার দুপুরে মুঠোফোনে রানীগঞ্জ বাজারে মন্দিরের সামনে আসতে বললে তাঁর ডাকে সাড়া দেয় ওই নারী। পরে তাকে বিয়ে করার কথা বলে পাশের থানার একটি পার্কে ঘুরতে নিয়ে যায়। সেখানে পার্কে ঘুরাফেরা শেষে বাড়ি ফেরার সময় রাত হলে রাশেদুল তাঁর খালাতো বোনের বাসায় গিয়ে উঠে এবং সেখানে তাকে স্ত্রী হিসাবে পরিচয় করে দেয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে সেখানে তাকে রাতভর ধর্ষণ করেন। পরের দিন সকালে ওই নারীকে একটি অটোরিকশায় তুলে দেন। বাড়ি ফিরে ওই নারী তার মাকে ধর্ষণের ঘটনা খুলে বলেন। পরে ওই নারী রাতে থানায় নারী ও শিশু নির্য়াতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ঘোড়াঘাট থানার (ওসি) তদন্ত শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার পর আসামি রাসেদুলকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীকে আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনাজপুরে মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

Tags: গ্রেপ্তারধর্ষণবিয়ের প্রলোভন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
  • বিমসটেক চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী
  • মধ্যনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পেলো সহকারী কর্মকর্তা
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের
  • শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম