Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জের করিমগঞ্জে হামলায় এক ব্যাক্তি আহত; বিক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন

Bangla FMbyBangla FM
৭:১৯ am ০৪, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের  ঝাউতলা গ্রামের বাসিন্দা খাইরুল ইসলাম আক্কাছের উপর নৃশংস হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকারবাসী । বৃহস্পতিবার (০৩ এপ্রিল) বিকাল ৫টার সময় ঝাউতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নোয়বাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল এ হামলার তীব্র নিন্দা ও দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

মানববন্ধনে হামলার শিকার আক্কাছের ভাই ও অত্র ওয়ার্ডের মেম্বার মো. আ: জলিল হামলাকারী মামুন মিয়া ও তার সহযোগিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানা যায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে তর্কাতার্কি  ও হাতাহাতির জেরে ঈদের পর দিন মঙ্গলবার (০২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে মিহাদুল ইসলাম নামের এক যুবকের উপর হামলা চালাতে এলে তার চাচা  মোঃ খাইরুল ইসলাম আক্কাস (৬০) বাধা দেয়ার চেষ্টা করলে তাকেই ছুরি দিয়ে মাথায় গুরুতর আঘাত করে  মামুন মিয়ার সহযোগি মোখলেছ। এ সময় বাজারের লোকজন এগিয়ে এলে মামুন মিয়া ও তার সংঘবদ্ধ দল পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায়  করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। হামলায় নেতৃত্ব দেয়া মামুন মিয়া (৩৮), মোখলেছ (৩৫), হাবিবুর রহমান (৩৪) জালাল (৪২) পাশের গ্রাম রামনগরের বাসিন্দা এবং আহত মোঃ খাইরুল ইসলাম আক্কাস (৬০) নোয়বাদ ইউনিয়নের ঝাউতলা জলার পাড় গ্রামের বাসিন্দা। হামলাকারী মামুনের বিরুদ্ধে  করিমগঞ্জ থানাসহ গাজীপুরের টঙ্গীর তুরাগ থানাতেও একাধিক মামলা রয়েছে ।

জানা যায় ঈদের আগের দিন সেলুনে চুল কাটাতে যায় মিহাদুলের চাচতো ভাই স্বপন ও হামলাকারী মামুনের চাচাতো  ভাই সাগর। এ সময় কে আগে চুল কাটাতে বসবে এনিয়ে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। আর এরই জের ধরে হামলা চালানো হয়েছে বলে জানান হামলায় আহতের স্বজনেরা।

Tags: কিশোরগঞ্জঝাউতলাহামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম