Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৮:৫৬ am ০২, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0
oppo_0

oppo_0

মোঃ মেছবাহুল আলম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে জামায়াত ও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামী ঈদ পুনর্মিলনীর আয়োজন করে।

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমীর মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা ও রংপুর-দিনাজপুর আঞ্চলিক টিমের সদস্য মো. আজিজুর রহমান সরকার স্বপন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রংপুর মহানগরীর সাবেক নায়েবে আমীর মো. আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মো. নিজাম উদ্দিন ও বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম । 

এছাড়াও ঢাকা স্পেশাল জজ আদালতের এপিপি এডভোকেট সাইফুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর (উত্তর) ছাত্রশিবিরের সাবেক শিক্ষা সম্পাদক জাহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলার সাবেক সভাপতি জাফর আলী ও বর্তমান সভাপতি মুকুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা নেতাকর্মীদের ইসলামী তাকওয়া অনুসারে নিজেদের তৈরি করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। এছাড়া জুলাই-আগষ্ট শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।

Tags: ঈদ পুনর্মিলনীকুড়িগ্রাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম