Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সোনাগাজীতে জুলাই শহীদ স্মরণে ফুলকুঁড়িনগর শহিদ বোরহান পাঠাগার উদ্বোধন 

Bangla FMbyBangla FM
১২:৫৫ pm ২৯, মার্চ ২০২৫
in ক্যাম্পাস
A A
0

আবু হাসনাত তুহিন,পবিপ্রবি প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে ২৪ এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরনে নির্মিত ফুলকুঁড়ি নগর শহীদ বোরহান পাঠাগার এর উদ্বোধন ও শহীদদের সম্মানে দোয়া অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধা ৬ টায় সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ফিতা কেটে ফুলকঁড়ি নগর শহিদ বোরহান পাঠাগার এর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়োজিদ আকন, সোনাগাজী উপজেলা জামাত ইসলামীর আমির মাওলানা মোঃ মোস্তফা, পৌর আমির মাওলানা কালিমুল্লাহ, সাবেক ছাত্রনেতা শাহিনুর হোসাইন, জাতীয় নাগরিক কমিটির সোনাগাজী উপজেলা প্রতিনিধি সুজাউদ্দিন, সোনাগাজী পৌর বিএনপির সদস্য এনামুল হক, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আরিফ হোসেন, সোনাগাজী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোনাগাজী উপজেলা প্রতিনিধি নুর উদ্দিন রনি সহ সোনাগাজী উপজেলার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন,

“২৪-এ আত্মত্যাগকারী শহীদ এর নামে প্রতিষ্ঠান গড়ে তোলা প্রশংসনীয় উদ্যোগ। শহীদদের আত্মত্যাগ এর ইতিহাসকে সংরক্ষন করার জন্য সব জায়গায় এমন উদ্যোগ নেওয়া উচিত।” এছাড়াও তিনি পাঠাগার এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, “প্রত্যেক ইউনিয়ন এ আমাদের পাঠাগার নির্মান করতে হবে, যাতে সবার  অধ্যয়ন এর অভ্যাস গড়ে উঠে। পাঠাগার আমাদের প্রাচীন সভ্যতা।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোনাগাজী উপজেলা প্রতিনিধি নুর উদ্দিন রনি বলেন, “শহীদরা রাষ্ট্রীয় সম্পদ। অত্র ইউনিয়নের একমাত্র জুলাই শহীদ আব্দুল গনি বোরহানের নামে আমরা পাঠাগার এর নাম করন করেছি। প্রত্যেক এলাকায় তাদের জুলাই শহীদদের নামে কোনো না কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত। যাতে আগামী প্রজন্মের কাছে জুলাই শহীদদের ইতিহাস গুলো অনুপ্রেরনা যোগাতে পারে। এবং এই ইতিহাস সংরক্ষনের মধ্য দিয়ে আগামীর ফ্যাসিবাদ বিরোধী সমাজ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলকুঁড়ি নগরের কৃতি সন্তান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ শাহিন।

Tags: নগর শহীদফ্যাসিবাদবোরহান পাঠাগার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম