Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চালের দামে ভোগান্তি ক্রেতার, পেঁয়াজে বিপাকে কৃষক!

Bangla FMbyBangla FM
৮:২৩ am ১৮, মার্চ ২০২৫
in অর্থনীতি
A A
0

সরকারি হিসাব অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত দেশে ৯ লাখ ৮৭ হাজার ৮৪৬ মেট্রিক টন চাল মজুত থাকলেও বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী। চালকল মালিক ও কিছু কর্পোরেট গ্রুপকে দায়ী করা হলেও তারা এই অভিযোগ অস্বীকার করছে। অন্যদিকে, কৃষকরা পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন লোকসানে, যার দায় কেউই নিতে চাইছে না।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাল ও তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি স্বীকার করলেও ব্যবসায়ীরা সংকটের কথা মানতে নারাজ। তাদের দাবি, খুচরা পর্যায়ে কিছু জায়গায় সংকট থাকতে পারে, তবে উৎপাদন বা সরবরাহে কোনো ঘাটতি নেই। তবুও, বাজারে চালের দাম বাড়ছে কেন?

সরকার জানুয়ারি মাসে ১৩ লাখ টন চাল আমদানির অনুমতি দিলেও এবং আমনের উৎপাদন ভালো হলেও, বাজারে চালের মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে। কারওয়ান বাজারে মোটা চাল প্রতি কেজি ৫৪-৫৫ টাকা, পাইজাম ৫৫-৫৭ টাকা, এবং মিনিকেট ৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ১২-১৫ টাকা বেশি।

সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য মতে, এক বছরে মিনিকেট চালের দাম ১৩ শতাংশ, মাঝারি চালের ১৪ শতাংশ এবং মোট চালের ৫ শতাংশ বেড়েছে। তবে বাজার পরিস্থিতি আরো বেশি মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

অটো রাইস মিল মালিকদের সংগঠনের সভাপতি এ কে এম খোরশেদ আলমের মতে, ধানের মৌসুম শেষ হওয়ায় এবং মজুতদারদের কারণে চালের দাম বেড়েছে। তার মতে, সিন্ডিকেট ভাঙতে না পারলে মূল্যবৃদ্ধি অব্যাহত থাকবে। অন্যদিকে, নওগাঁ জেলার চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সরদার মজুতের অভিযোগ অস্বীকার করেছেন।

কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খানের মতে, বেসরকারি পর্যায়ে এক কোটি টন চাল সংরক্ষণের সক্ষমতা থাকলেও, সরকারি মজুত ক্ষমতা মাত্র ২২ লাখ টন। ফলে বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। তিনি মনে করেন, নতুন ধান উঠার আগে পর্যন্ত চালের দাম বাড়তেই থাকবে।

এদিকে, সয়াবিন তেলের পর্যাপ্ত আমদানি থাকলেও বোতলজাত তেলের সংকট রয়ে গেছে। ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিলেও বাজারে সঙ্কট কাটেনি। অভিযোগ রয়েছে, মাদার ভেসেল থেকে তেল খালাসের পর সাগরে ভাসিয়ে রেখে এবং ডিলারদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। বড় আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেঘনা গ্রুপ দাবি করেছে, তারা পর্যাপ্ত তেল সরবরাহ করছে, তবে বোতলজাত করতে সময় লাগছে।

ভোক্তা অধিদপ্তরের পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন জানিয়েছেন, সয়াবিন তেলের সংকটের বিষয়ে তদন্ত চলছে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকার পরিবর্তনের পর এস আলম গ্রুপের সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এবং বসুন্ধরার আমদানি কমে যাওয়ার কারণে সংকট সৃষ্টি হয়েছে।

এদিকে, বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও, পেঁয়াজ চাষীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। গত বছর যেখানে পেঁয়াজের কেজি ১২০ টাকা ছিল, বর্তমানে তা ২০-২৫ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা।

রাজবাড়ির বালিয়াকান্দির চাষী প্রাণেশ বিশ্বাস জানিয়েছেন, দুই একর জমিতে পেঁয়াজ চাষ করে তিন লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু বর্তমান দামে বিক্রি করলে সেই খরচও উঠবে না। কৃষি বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনার অভাব এবং অতিরিক্ত উৎপাদনের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি এস এম নাজের হোসেন মনে করেন, বেশিরভাগ পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকলেও, চাল ও তেলের সিন্ডিকেট এখনো ভাঙতে পারেনি সরকার। কারণ, বড় ব্যবসায়ীদের ওপর সরকারের নিয়ন্ত্রণ সীমিত।

সূত্র :জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে

Tags: কৃষিচালের দাম ঊর্ধ্বমুখীপেঁয়াজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফ্যামিলি কার্ডে নারীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী
  • নয়া দুদক কমিশন গঠনে এখনও কমিটি গঠন হয়নি
  • কাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক উল্টে চালক নিহত
  • ডিজেল সংকটে লাইটার জাহাজ ও ডিপোতে ঝুঁকি
  • তেহরানে আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে এক বছরের শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম