Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে ব্যবসায়ীদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

Bangla FMbyBangla FM
২:১৪ pm ১৪, মার্চ ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:


নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৪ টায় পৌর কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। জামায়াতের সৈয়দপুর শহর শাখা আয়োজিত এই অনুষ্ঠানে রমজান ও যাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা রাখা হয়েছিল।

এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এবং সৈয়দপুর উপজেলা আমীর ও জেলা শুরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী। বক্তব্য রাখেন, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন, নীলফামারী জেলা বাস মালিক সমিতির সভাপতি শাহনেওয়াজ শানু, পেশাজীবী পরিষদের সভাপতি সেকেন্দার আলী, শুটকি ব্যবসায়ী প্রতিনিধি মোখলেছুর রহমান।

উপস্থিত ছিলেন, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ, সদস্য সচিব নজরুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ও রেল শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম, হোমিওপ্যাথিক ডক্টর্স এসোসিয়েশনের সভাপতি ডা. জাবেদ আলমসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সূধীজন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী হুকুমত কায়েম না থাকলে কোন ইবাদতই কবুল হবেনা। তাই দেশের শাসন ও বিচার ব্যবস্থায় ইসলাম তথা কুরআনের আইন কায়েমের জন্য সার্বিক প্রচেষ্টা চালাতে হবে। যা বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে করে যাচ্ছে। চব্বিশের অভ্যুত্থানের ফলে এনিয়ে কাজ করার পথ আরও সুগম হয়েছে।

এক্ষেত্রে নামাজ, রোজা পালনের সাথে সাথে যাকাত আদায়ে সক্রিয় হতে হবে বলে তিনি বলেন, যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালুর মাধ্যমে অর্থনীতিতে সুদী কার্যক্রম বন্ধ সম্ভব হবে। আর এব্যাপারে ব্যবসায়ী ও শিল্পপতিরা ব্যাপক ভূমিকা রাখতে পারবেন। এজন্য তিনি সকলের প্রতি সঠিক নিয়মে যাকাত আদায়ের উদাত্ত আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রায়গঞ্জে খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২
  • রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই
  • যশোরের পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • সদরপুরে জাটকা সংরক্ষণে অভিযান, জাল জব্দ
  • আখাউড়ায় মাশরুম চাষের উপকরণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম